জাতীয়

বাংলাদেশির ৪৬ মাসের কারাদণ্ড 

কূটনৈতিক প্রতিবেদক: মেক্সিকো থেকে মানবপাচারের দায়ে যুক্তরাষ্ট্রের একটি আদালতে মোহাম্মদ মিলন হোসেন নামের এক বাংলাদেশিকে ৪৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। নথিবিহীন লোকজনকে যুক্তরাষ্ট্রে পাচারের দায়ে ওই বাংলাদেশিকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মার্কিন বিচার বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে।

আদালতের নথিতে বলা হয়েছে, ২০১৭ সালের মার্চ থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত ৪১ বছর বয়সী বাংলাদেশি মিলন হোসেন অর্থের বিনিময়ে বাংলাদেশ, দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং মেক্সিকো থেকে অসংখ্য নথিবিহীন মানুষকে যুক্তরাষ্ট্রে সীমান্তে পৌঁছে দিয়েছেন। তিনি মেক্সিকোর তাপাচুলা এলাকায় বসবাস করতেন। মানব পাচারকারীদের সহায়তা এবং ষড়যন্ত্রের দায়ে অভিযুক্ত করা হয়েছে তাকে।

মিলন হোসে তাপাচুলা এলাকায় থেকে মানবপাচার অভিযান পরিচালনা করতেন এবং সেখানে তার একটি হোটেল রয়েছে। যুক্তরাষ্ট্রে পাঠানোর আগে লোকজনকে ওই হোটেলে রাখতেন তিনি। তাপাচুলা থেকে মেক্সিকোর সীমান্তবর্তী শহর মনটেরিতে লোকজনকে পাঠাতেন এবং তাদের টিকেট সরবরাহ এবং অন্যান্য সহায়তা করতেন মিলন। মনটেরি থেকে মোক্তার হোসেন নামের আরেক বাংলাদেশি সহযোগী লোকজনকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশে সাহায্য করতেন।

দেশটির বিচার বিভাগের অপরাধ বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল কেনেথ এ পোলাইট জুনিয়র বলেন, মানবপাচারের ষড়যন্ত্র বৈশ্বিক স্তরে পরিচালিত হয় এবং বাংলাদেশি অভিবাসীদের জীবন বিপন্ন করে তোলে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা