জাতীয়
কনকনে শীত উপেক্ষা করে ধর্মপ্রান মানুষের ঢল

১ম পর্বের আখেরি মোনাজাত আজ

গাজীপুর প্রতিনিধি:
কনকনে শীতসহ বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও বিশ্ব ইজতেমা এলাকা লাখো মুসল্লির পদভারে মুখরিত হয়ে উঠেছে। শিল্পনগরী টঙ্গী এখন যেন ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে। আজ আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে। মূল প্যান্ডেলে স্থান না পেয়ে হাজার হাজার মুসল্লি নিজ উদ্যোগেই প্যান্ডেলের বাইরের রাস্তায় পলিথিন সিট ও কাপড়ের সামিয়ানা টানিয়ে অবস্থান নিয়েছেন।

আখেরি মোনাজাতে আল্লাহর দরবারে রহমত ও হেদায়েত প্রার্থনার জন্য অধীর হয়ে আছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি।বেলা ১১ টার পর আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হচ্ছে ইজতেমার প্রথম পর্ব। তিন দিনব্যাপী আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের তৃতীয় দিন রবিবার (১২ জানুয়ারি) সকাল থেকে হেদায়েতি বয়ান শুরু হয়েছে। এই পর্বে আখেরি মোনাজাত পরিচালনা করবেন রাজধানীর কাকরাইল মসজিদের ইমাম মাওলানা যোবায়ের আহমেদ।

এরপর ৪ দিন বিরতি দিয়ে আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে টঙ্গীর তুরাগ নদের তীরে আবার শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। শেষ হবে ১৯ জানুয়ারি (১৯)। দ্বিতীয়পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা সা’দ কান্দলভি।

প্রথম পর্বের শেষ দিন ফজর নামাজের পর থেকে লাখো মুসল্লির কণ্ঠে ‘আমিন’, ‘আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠছে তুরাগ নদের তীর।

সান/ এমএপি

এই প্রসঙ্গে ইজতেমার প্রথম পর্বের গণমাধ্যমবিষয়ক সমন্বয়কারী মুফতী জহির ইবনে মুসলিম বলেন, ‘ফজর নামজের পর থেকে হেদায়েতি বয়ান করেছেন মাওলানা জিয়াউল হক। আখেরি মোনাজাতের আগে বিশেষ বয়ান করবেন মাওলানা ইবরাহীম দেওলা। হেদায়েতি বয়ান শেষে কাকরাইল মসজিদের হাফেজ মাওলানা জোবায়ের প্রথম পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন।’ তিনি আরও বলেন, ‘বয়ানে মাওলানারা তাবলিগের ৬ উসুল নিয়ে আলোচনা করেন। তাবলিগের ৬ উসুল হচ্ছে—কালেমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহি নিয়ত ও দাওয়াতে তাবলীগ।’

মুফতী জহির ইবনে মুসলিম আরও বলেন, ‘সকাল ১০টা থেকে ১১টা অথবা ১১টা থেকে ১২টার মধ্যে বিশ্ব মুসলিমের শান্তি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করা হবে।’

এদিকে, ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। রাত ১২টা থেকে যানবাহন চলাচল বন্ধ থাকায় রবিবার ভোর থেকে মুসল্লিরা ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে হেঁটে রওনা হয়েছেন।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে নিরাপত্তা সম্পর্কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনোয়ার হোসেন বলেন, ‘আখেরি মোনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় পুলিশের নিরাপত্তা অব্যাহত থাকবে।’ এছাড়া, সাদা পোশাকে মুসল্লিদের বেশেও নিরাপত্তায় পুলিশ মোতায়েন রয়েছে জানান তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা