জাতীয়

ওসি মহসিনকে খুলনায় বদলি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিনকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) পুলিশ সদরদফর সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, বুধবার (১৮ আগস্ট) পুলিশ সদরদফতরের এক আদেশে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিনকে খুলনা রেঞ্জে বদলি করা হয়। ওই আদেশে তাকে আগামী ২৫ আগস্টের মধ্যে বদলিকৃত কর্মস্থল খুলনা রেঞ্জে যোগদানের জন্য ছাড়পত্র গ্রহণ করতে বলা হয়। অন্যথায় আগামী ২৬ আগস্ট থেকে তিনি তাৎক্ষণিক অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।

জানা গেছে, একজন ওসি হয়েও নানা উদ্ভাবনী ও মানবিক কর্মকাণ্ডের জন্য দেশজুড়ে আলোচিত ছিলেন ওসি মহসিন। তার উদ্যোগে ‘হ্যালো ওসি’ নামে একটি কর্মসূচি প্রশংসিত হয়েছে স্বয়ং পুলিশ বিভাগেই। পরবর্তীতে তার উদ্ভাবিত এই পুলিশি সেবা নগরের সবকটি থানায় তো বটেই, দেশের বিভিন্ন থানায় চালু হয়েছে। সেই কর্মসূচির মাধ্যমে থানার ওসি হাজির হন বিভিন্ন এলাকায়। সেখানে সাধারণ মানুষ সরাসরি ওসির সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যা হবে সমাধান করতে পারেন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা