জাতীয়

২২ আগস্ট ঢাকা-দিল্লি বিমান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক: এয়ার বাবল চুক্তির অধীনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২২ আগস্ট থেকে ভারতের সঙ্গে ফ্লাইট চালু করতে যাচ্ছে। আপাতত সপ্তাহে দু’দিন দিল্লিতে এবং তিনদিন কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, দু’দেশের মধ্যে থাকা এয়ার বাবল চুক্তির আওতায় এই ফ্লাইট শুরু হচ্ছে। এখন থেকে প্রতি রোববার ও বুধবার ঢাকা থেকে দিল্লিতে এবং প্রতি রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে কলকাতায় ফ্লাইট পরিচালনা করা হবে।

এই দুই গন্তব্যের যাত্রীদেরকে ফ্লাইটে ওঠার ৭২ ঘন্টার মধ্যে আরটি/পিসিআর পরীক্ষা করাতে হবে বলে জানিয়েছে বিমান। এই দুই রুটে ফ্লাইট পরিচালনায় ব্যবহার করা হবে ড্যাশ এইট মডেলের উড়োজাহাজ।

প্রায় চার মাস বন্ধ থাকার পর ভারতের সঙ্গে ফ্লাইট শুরুর ঘোষণা আগেই এসেছিলো। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, ২০ আগস্ট থেকে শুরু হবে ফ্লাইট।

দেশে দ্বিতীয় পর্যায়ে করোনা সংক্রমণ শুরুর পর গত ১৪ এপ্রিল বন্ধ করা হয় সব আন্তর্জাতিক ফ্লাইট। ১৬ দিন বন্ধ থাকার পর ১ মে ১২টি দেশ ছাড়া অন্যদের সঙ্গে আকাশপথ খুলে দেয়া হয়। তখন থেকেই বন্ধ রয়েছে ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগ।

বিভিন্ন সময় নিষেধাজ্ঞায় থাকা দেশের তালিকায় সংযোজন-বিয়োজন হলেও ভারতের সঙ্গে আকাশপথ বন্ধই ছিল। সবশেষ গত ৫ জুলাই থেকে ভারতসহ আট দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সার্কুলার দেয় বেবিচক।

প্রতিবেশী দেশটির সঙ্গে ফের ফ্লাইট চালু করতে কিছুদিন ধরে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা চলছিল। নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় দুদেশের মধ্যে থাকা এয়ারবাবল চুক্তির আওতায় ফ্লাইট চালুতে আগ্রহ দেখায় উভয় দেশ। বেবিচক নিষেধাজ্ঞা তুলে নেয়ায় আপাতত সে পথ খুলল।

গত বছর দেশে করোনা সংক্রমণ শুরু হলে বেশ কয়েক মাস বন্ধ ছিলো ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগ। তারপর গত বছর ২৮ অক্টোবর বাংলাদেশ ও ভারতের মধ্যে এয়ারবাবল চুক্তির আওতায় ফ্লাইট চলাচল শুরু হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা