জাতীয়

দীর্ঘ ছুটির ফাঁদে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি অফিসগুলোতে ৩ দিনের ছুটি দেয়া হয়েছে। কিন্তু ছুটি ৩ দিনের হলেও কার্যত সারাদেশ টানা ১৯ দিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে।

করোনাভাইরাসের কারণে ঘোষিত কঠোর লকডাউনের কারণে অফিস, দোকানপাট ও গণপরিবহন বন্ধ থাকায় এই ছুটি থাকবে। ২০, ২১ ও ২২ জুলাই তিনদিন ঈদের ছুটির পর পরই থাকছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি (২৩ ও ২৪ জুলাই)। ফলে ঈদের ছুটি থাকছে পাঁচ দিনের। এর মধ্যেই ২৩ জুলাই সকাল থেকে শুরু হবে কঠোর বিধিনিষেধের আওতায় অঘোষিত ছুটি।

এই কঠোর বিধিনিষেধ শেষ হবে ৫ আগস্ট দিনগত মধ্যরাতে। অর্থাৎ মোট ১৪ দিন থাকছে বিধি-নিষেধ। এই বিধিনিষিধে সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস বন্ধ রাখা হবে। বন্ধ থাকবে সব শিল্প কারখানা এবং গণপরিবহনও।

আগামী ৫ আগস্ট কঠোর বিধিনিষেধের সময়সীমা শেষ হওয়া পরদিন শুক্রবার ও শনিবার (৬ ও ৭ আগস্ট) সাপ্তাহিক ছুটি। নতুন করে বিধিনিষেধ আরোপ করা না হলে ৮ আগস্ট থেকেই শুরু হবে সব অফিসের কার্যক্রম।

এর মধ্যে অবশ্য সরকারি চাকরিজীবীদের ঈদের পরে ভার্চ্যুয়াল অফিস করার নির্দেশনা থাকলেও বেসরকারি চাকরিজীবীরা মূলত আগস্টের পুরো প্রথম সপ্তাহ ছুটি কাটাতে পারছেন।

ঈদের ছুটি, সাপ্তাহিক ছুটি আর বিধিনিষেধের অচলাবস্থা মিলিয়ে- বলা যায়, সারাদেশ টানা ১৯ দিনের ছুটির ফাঁদে পড়ছে।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

চাঁদাবাজির অভিযোগে উত্তাল দেশ: ৭ মাসে বাজার থেকে নির্মাণ খাত

বাংলাদেশে চাঁদাবাজির অভিযোগ দীর্ঘদিনের হলেও ২০২৬ সালের প্রথম সাত মাসে বিভিন্ন...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা