জাতীয়

‘ক্যাটল স্পেশাল ট্রেন’ পরিচালনা শুরু

নিজস্ব প্রতিবেদক : কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ পরিচালনা শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার, খুলনা ও চাঁপাইনবাবগঞ্জ থেকে এসব ট্রেনে কোরবানির পশু পরিবহন করা হচ্ছে। একটি ট্রেনে ৪০০টি পর্যন্ত পশু পরিবহন করা যাবে।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, বিশেষ এই ট্রেন সেবা আগামী ১৯ জুলাই পর্যন্ত চলবে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ‘ক্যাটল স্পেশাল’ নামে একটি ট্রেন শনিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে রওনা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে চারটি ওয়াগনে মোট ৮০টি গরু পরিবহন করা হচ্ছে।

ভাড়া বাবদ আদায় করা হয়েছে ৪৭ হাজার ৩২০ টাকা। রাজশাহী স্টেশন থেকে একটি ওয়াগনে ২০ গরুটি গরু তোলা হয়েছে। ভাড়া আদায় হয়েছে ১১ হাজার ৩৮০ টাকা। বড়াল ব্রিজ স্টেশনে অন্য একটি ওয়াগনে ১০০টি ছাগল তোলা হয়েছে। ভাড়া আদায় হয়েছে ৯ হাজার ২৩০ টাকা। সবমিলে ট্রেনে মোট ভাড়া আদায় করা হয়েছে ৬৮ হাজার ৩৮০ টাকা।

শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় ট্রেনটির ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ রাজশাহী স্টেশন থেকে বিশেষ এই ট্রেনের উদ্বোধন করেছেন।

এছাড়া দেওয়ানগঞ্জ বাজার থেকে ২৫টি ওয়াগনের একটি ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়েছে সন্ধ্যা ছয়টায়। বাংলাদেশ রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা কবির উদ্দিন (ঢাকা) জানান, দেওয়ানগঞ্জ বাজার থেকে রওনা দেওয়া ট্রেনে প্রায় ৪০০ পশু রয়েছে। ট্রেনটি ঢাকায় রাত তিনটার দিকে পৌঁছাতে পারে।

এদিকে খুলনা থেকে ঢাকা রুটে বিশেষ ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা সাজেদুল ইসলাম।

রেলপথ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুসারে, চাহিদা অনুসারে কোরবানির পশু পরিবহন করা হবে এসব ট্রেনে। এই সেবার জন্য ছয়টি ট্রেন পরিচালনা করা হবে। এজন্য সময়সূচিও চূড়ান্ত করা হয়েছে।

ঢাকা-দেওয়ানগঞ্জ রুটের ক্ষেত্রে দেওয়ানগঞ্জ বাজার, ইসলামপুর বাজার, মেলান্দহ বাজার, জামালপুর, দুরমুট, ময়মনসিংহ ইত্যাদি স্টেশন রয়েছে। পশু ব্যবসায়ীরা তাদের কোরবানির পশু নিরাপদে স্বল্প খরচে এবং স্বল্প সময়ে ঢাকা স্টেশনের নিকটবর্তী গোপীবাগ (কমলাপুর), শাহজাহানপুর, মুগদা পশুর হাটগুলোতে নিশ্চিন্তে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের পশুবাহী ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ সার্ভিসের সেবা নিতে পারবেন।

কোরবানির পশু গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি বাংলাদেশ রেলওয়ের পশুবাহী ‘ক্যাটল স্পেশাল ট্রেনে’ পরিবহন করে সময় ও খরচ সাশ্রয় করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পশু ব্যবসায়ী ও কৃষকদেরকে ওয়াগন ভাড়া ও বরাদ্দের বিষয়ে জানার জন্য স্থানীয় স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়। প্রয়োজনে ০১৭১১৬৯১১৯৮, ০১৭১১৪৫৩৩৯৯ নম্বরে যোগাযোগ করতেও বলা হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা