জাতীয়

নির্ধারিত সময়ে কাজ শেষ করবে রাশিয়া

নিজস্ব প্রতিবেদক : ২০২৩ ও ২০২৪ সালের মধ্যে বাংলাদেশে পরমাণু বিদ্যুৎকেন্দ্র দুটির কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

শুক্রবার (১৬ জুলাই) তাসখন্দে কানেক্টিভিটি সম্মেলনের ফাঁকে সাইড লাইনে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ওই সময় এ প্রত্যাশা ব্যক্ত করেন ল্যাভরভ।

বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী ঢাকা ও মস্কোর মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা নিয়ে আনন্দ প্রকাশ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাঠানো ভিডিও বার্তার জন্য ল্যাভরভকে ধন্যবাদ জানান ড. মোমেন।

তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে করোনার টিকা নিয়ে আলোচনা করেন। মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ সমর্থনের কথা উল্লেখ করে মোমেন সব কঠিন সময়ে ঢাকার পাশে দাঁড়ানোর জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান।

এ সময় ড. মোমেন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে রাশিয়ার সহযোগিতা চান। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করবেন বলে আশ্বাস দেন।

রাশিয়া এ সমস্যা সমাধানে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারকে সংলাপের জন্য উৎসাহিত করবে বলে আশ্বাস দেন ল্যাভরভ।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা