জাতীয়

প্রায় দুই যুগ পর জামিন পেলেন কারাবন্দি মানিক

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর মানিক ওরফে আব্দুল মানিক ২৩ বছর ধরে কারাবন্দি। দীর্ঘ কারাবাস হয়ে গেলেও হয়নি তার মামলার চূড়ান্ত নিষ্পত্তি। কারাগারে থাকতে থাকতে তার বয়স এখন ৫৭ বছর। তবে এবার মিলবে মানিকের মুক্তি।

পটুয়াখালীর এক হত্যা মামলায় ১৯৯৭ সালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মানিককে জামিন দিয়েছেন সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে মানিকের পক্ষে ছিলেন আইনজীবী মো. আরিফুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ।

আদালতের আদেশের পর গণমাধ্যমকে আইনজীবী আরিফুল ইসলাম জানান, পটুয়াখালীতে ১৯৯৭ সালের ১৮ অক্টোবর একটি নৌডাকাতির ঘটনায় এক ব্যক্তি মারা যান। ওই ঘটনায় আবুল কাশেম নামের একজন মামলা করেন। এই মামলায় ১৯ অক্টোবর গ্রেফতার হন মানিক। সেই থেকে তিনি কারাগারে।

আইনজীবী জানান, এই মামলার বিচার শেষে ২০০৬ সালের ২৪ আগস্ট মানিককে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। এর বিরুদ্ধে জেল আপিল করলে ২০১০ সালের ২ ডিসেম্বর হাইকোর্ট নিম্ন আদালতের বহাল রাখেন। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন মানিক। ওই আবেদন বিচারাধীন থাকা অবস্থায় তিনি জামিন আবেদন করেন। বৃহস্পতিবার আপিল বিভাগ ২৩ বছর ধরে কারাগারে থাকা মানিককে জামিন দিয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা