জাতীয়

রাজধানী‌ত আরও ৩০ দোতলা বাস নামানোর মানে কি?

নিজস্ব প্রতি‌বেদক : এক দি‌কে ক‌রোনাভাইরাস মোকা‌বেলায় লকডাউ‌নের ঘোষণা আ‌রেক‌ দি‌কে ঢাকায় গণপরিবহনের তীব্র সংকট মোকা‌বেলায় নামা‌নো হ‌লো বিআর‌টি‌সির আরও ৩০ দোতালা বাস। কিন্তু এ‌নি‌য়ে জনম‌নে প্রশ্ন উ‌ঠে‌ছে কোন স্বার্থে এখন নামা‌নো হ‌লো বাস? ‌কে চড়‌বে এ বা‌সে?

রোববার (০৪ এপ্রিল) ধানম‌ন্ডির বা‌সিন্দা রা‌ফি সান‌নিউজ‌কে ব‌লেন, সরকা‌রের ভুল সিদ্ধা‌ন্তের কার‌নেই দূর্ভো‌গে চর‌মে। তি‌নি ব‌লেন, সকা‌রের ১৮ নি‌র্দেশনার আ‌গেই পর্যাপ্ত প‌রিমাণ বাস নামা‌নো দরকার ছিল। আর এখন লক ডাউ‌নের ঘোষণারপর রাজধানী‌তে নামা‌নো হ‌লো বাস। কাল থে‌কে কে চড়‌বে এ বা‌সে?

প্রসঙ্গত ক‌রোনা ভাইরাস মোকা‌বেলায় সরকা‌রের ১৮ নি‌র্দেশনার ঘোষণার পর থে‌কেই ঢাকায় গণপরিবহনের তীব্র সংকট চলছে। আবার এরই মধ্যে লকডাউ‌নের আনুষ্ঠা‌নিক ঘোষণার আ‌গে‌ বাসস্টান্ড গু‌লো‌তে উপ‌চে পড়া ভিড়। স্বাস্থ‌্যবি‌ধি মানার কোন বালাই নেই।

গণপ‌রিবহ‌নের সংকট মোকা‌বেলায় রোববার থে‌কেই বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ৩০ বাস রাজধানীর রাস্তায় নাসা‌নো হ‌লো। এরই ম‌ধ্যে সরকার এক সপ্তাহের লকডাউ‌নের ঘোষণা ক‌রেন সরকার। এ‌নি‌য়ে জনম‌নে প্রশ্ন উ‌ঠে‌ছে লক ডাউন ঘোষণা ক‌রে কার স্বা‌র্থে বাস নামা‌নো হ‌লো?

বিআরটিসি সূত্রে জানা গেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য দেওয়া বাসগুলো রাস্তায় নামানো হয়েছে। এ ব্যাপারে বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম গণমাধ‌্যকে বলেন, আমরা যাত্রীদের ভোগান্তি কমাতেই বাস নামাচ্ছি। এপর্যন্ত ৬৫টির বেশি বাস নামানো হয়েছে। দোতলা বাসগুলোতে স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ যাত্রী পরিবহন করবে।

তিনি জানান, ঢাকার রাস্তায় এর আগে বিআরটিসির ৩৫টি দোতলা বাস নামানো হয়েছে। রোববার আরো ২৪টি বাস নামানোর কথা থাকলেও তার বেশি বাস নামানো হয়েছে।

সূ‌ত্রে জানা যায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। এ কারণে এসব বিশ্ববিদ্যালয়ে বিআরটিসির বাসগুলো গণপরিবহন হিসেবে ব্যবহার করা হচ্ছে। দেশে করোনা সংক্রমণ বেড়েছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের ১৮ দফা নির্দেশনা এসেছে। এর মধ্যে একটি হলো গণপরিবহনে ৫০ শতাংশ যাত্রী পরিবহন করতে হবে। রাজধানীতে বাসে অর্ধেক যাত্রী পরিবহনের নিয়ম চালু হওয়ায় চরম সংকটে যাত্রীরা।

করোনার দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ প্রতিরোধে বাসসহ সব গণপরিবহনে অর্ধেক আসন খালি রেখে যাত্রী তুলতে বলা হয়েছে সরকারের ১৮টি নির্দেশনায়। এতে ভাড়া বেড়েছে ৬০ শতাংশ। একই সঙ্গে অফিসে ৫০ শতাংশ উপস্থিতি ঠিকঠাক কার্যকর না হওয়ায় রাস্তায় বেরিয়ে চরম দুর্ভোগে পড়ছেন অফিসযাত্রীরা। সড়ক অবরোধ করতেও বাধ্য হয়েছেন সাধারণ জনগণ।

সান নিউজ/এমআর/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা