জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হেফাজতের সহিংসতায় ৬ মামলা

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলামের ডাকে ২৮ মার্চ হরতাল চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় দফায় দফায় সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় পৃথক ৬টি মামলা হয়েছে। প্রতিটি মামলায় ২৫ থেকে ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (২৯ মার্চ ) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে ৫ টি মামলা দায়ের করেছে। এছাড়া র‌্যাব বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, জনগণের জানমালের ক্ষতি, নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, সড়ক অবরোধ ও যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫টি এবং র‌্যাব বাদী হয়ে একটি মামলা করেছে।

ওসি বলেন, সন্ত্রাস দমন আইনে পুলিশের ৪টি ও র‌্যাবের একটিসহ মোট ৫টি মামলা এবং সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও আহত করার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা করে। এসব ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। সহিংসতায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।

গত রোববারের ডাকা হরতালে পুলিশ ও হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের দফায় দফায় সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন দুজন।

আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে ১৭টি গাড়ি। ভাঙচুর করা হয়েছে দুটি গণমাধ্যমের গাড়ি, এ্যাম্বুলেন্সসহ শতাধিক যানবাহন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩২ রানে...

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা