জাতীয়

অর্ধেক জনবল নিয়ে অফিস চালানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : করোনার সংক্রমণ বাড়তে থাকায় আবারও ৫০ ভাগ কর্মকর্তা-কর্মচারী নিয়ে অফিস চালানোর নির্দেশ দিয়েছে সরকার। বাকি ৫০ ভাগ বাসা থেকে ডিজিটাল মাধ্যমে অফিসে যুক্ত থাকবেন।

মঙ্গলবার (৩০ মার্চ) শবে বরাতের সরকারি ছুটি। বুধবার (৩১ মার্চ) থেকে এ নির্দেশনা কার্যকর হবে।

সোমবার (২৯ মার্চ) প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি বা বেসরকারি অফিস-প্রতিষ্ঠান, শিল্প কারখানাগুলো ৫০ ভাগ জনবল নিয়ে চালাতে হবে। গর্ভবতী, অসুস্থ, ৫৫ বছরের বেশি কর্মকর্তা-কর্মচারীদের বাড়ি থেকে কাজ করতে হবে।

এ বিষয়ে সোমবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, ‌গতবার প্রথমে ২৫ ভাগ করলেও পরে ৫০ ভাগ করা হয়েছিল। এবারও ৫০ ভাগ জনবল নিয়ে অফিস, কলকারখানা, সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে উপস্থিত থাকবে। বাকি জনবল বাসা থেকে ডিজিটালাইজেশনের মাধ্যমে অফিসে সংযুক্ত থাকবে।

গর্ভবতী, অসুস্থ ও যাদের বয়স ৫৫ বছরের বেশি তাদের বাড়িতে অবস্থান করে কাজ যুক্ত থাকার ব্যবস্থা করতে হবে। জুমের মাধ্যমে বা ডিজিটালাইজেশনের মাধ্যমে তারা যুক্ত থাকবেন বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, মঙ্গলবার সরকারি ছুটি। তাই উপস্থিতির বিষয়টি পরবর্তী ওয়ার্কিং ডে (কার্যদিবস) থেকে আমরা চালু করব। চালু হওয়ার দুই সপ্তাহ পর্যন্ত আমরা সিদ্ধান্তগুলো মেনে চলব। তারপর আমরা দেখব অবস্থা কী। পরে আমরা সিদ্ধান্ত দেব।

করোনাভাইরাসের বিদ্যমান পরিস্থিতিতে ২০২০ সালের ১ জুন সচিবালয়ে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে একসঙ্গে সর্বোচ্চ ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী নিয়ে অফিসের কাজ কারার নির্দেশনা দেওয়া হয়েছিল। সংক্রমণ কমে আসায় পরে সেটি উঠিয়ে নেওয়া হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা