জাতীয়

গণস্বাস্থ্যে দুই ভাই-বোনের অর্থ দান

নিজস্ব প্রতিবেদক : গণস্বাস্থ্য নগর হাসপাতালে দুইটি ডায়ালাইসিস শয্যা ইউনিট স্থাপন করার লক্ষ্যে ৫০ লাখ টাকা অনুদান প্রদান করেছেন শিক্ষক সামিনা মঈনউদ্দীন ও তার ভাই এহসানুল হক। তারা তাদের বাবা প্র‌কৌশলী ফজলুল হক ও মা সোফিয়া হকের নামে ডায়ালাইসিস ইউনিট স্থাপনের জন্য এ অনুদান দিয়েছেন।

শুক্রবার (১৯ মার্চ) দুপুরে ধানমন্ডিতে বাড়ী নং ১৮, ফ্লাট- এ ১ , রোড নং ৪ গণস্বাস্থ্য নগর হাসপাতালে উপস্থিত হয়ে দাতা দুই ভাই-বোন অর্থ (চেক) এই অনুদানের টাকা হস্তান্তর করেন। বাবা-মায়ের নামে ডায়ালাইসিস ইউনিট স্থাপনে এই দুই ভাই-বোন প্রত্যেকে ২৫ লাখ করে টাকা অনুদান দিয়েছেন।

দাতা শা‌মিনা মঈনউ‌দ্দীন রাজধানীর প্রখ্যাত সানবিম স্কুলের শিক্ষক ও অস্ট্রেলিয়া প্রবাসী ভাই এহসানুল হক একজন হিসাব বি‌শেষজ্ঞ।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, দাতাগনের পক্ষে সামিনা
মঈনউদ্দীন, তার স্বামী সাবেক মন্ত্রী আরিফ মঈনউদ্দীন, গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের সমন্বয়কারী ডা. মহিবুল্লাহ খোন্দকার।

এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, দাতারা তাদের পিতা মাতার না‌মে দু‌টি ডায়ালাইসিস ইউনিট গঠনের জন্য অর্থ দান ক‌রে‌ছেন । আমার ও
গণস্বাস্থ্য ডায়ালাই‌সিস সেন্টা‌রের পক্ষ থে‌কে তাঁদের প্রতি আন্ত‌রিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

অসহায় ডায়ালাইসিস রোগী‌দের সেবায়‌ সমা‌জের অবস্থাপন্ন ব্য‌ক্তি‌দের এগিয়ে আসার আহ্বান জানা‌চ্ছি । সকল দান আয়কর মুক্ত।

তিনি আরও বলেন, সামিনা মঈনউদ্দীন ও তার ভাই এহসানুল হক অনুদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তারা কর্তব্য পালন
করেছেন। আমি তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি দেশের ধন্যাঢ্য ব্যক্তিদের মানবতার সেবায় এগিয়ে আসাও আহ্বান জানাই।

ডা. জাফরুল্লাহ প‌বিত্র শাবান মাস এবং আস‌ছে রমজান মাস উপল‌ক্ষে জাকা‌তের টাকাও দান করার আহ্বান জানান।

সাননিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা