জাতীয়

‘অস্থিরতাকারীদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আনুষ্ঠানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে বিষদাঁত ভেঙে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২০ মার্চ) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারে আছে কিন্তু রাজপথ ছাড়েনি। সুতরাং আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই।

আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আজ আওয়ামী লীগ ক্ষমতায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানকে সামনে রেখে যারাই দেশে অস্থিরতা তৈরি করতে চাইবে; জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রধান মিত্র দেশ ভারত, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের সরকারপ্রধানকে আমন্ত্রণ করা হয়েছে, কোনো ব্যক্তি বিশেষকে নয়।

তিনি মনে করেন, এখন স্পষ্ট যে কারা নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও লুটপাট করছে।

এই হামলা ও লুটপাট পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলেও মনে করেন ওবায়দুল কাদের।

কাফন নিয়ে শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার পুনরাবৃত্তির হুমকি ও নরেন্দ্র মোদির সফর প্রতিহত করার ঘোষণা এবং ইতিমধ্যেই সাম্প্রদায়িক এই অপশক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উগ্র সাম্প্রদায়িক এ অপশক্তিকে প্রতিহত করতে শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও আওয়ামী লীগের একাধিকবার সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধের বীর সংগঠক প্রয়াত জিল্লুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের।

জিল্লুর রহমানের স্মৃতি সূত্র আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে বলেও মনে করেন তিনি।

সান নিউজ/এমআর/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা