জাতীয়

বাংলাদেশকে সুবর্ণজয়ন্তীর অভিনন্দন জানাতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

সান নিউজ ডেস্ক: বাংলাদেশকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অভিনন্দন জানাতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। কমেমোরেটিংদ্য ফিফটিয়েথ এনিভার্সারি অব বাংলাদেশ ইনডিপেনডেন্স প্রতিপাদ্যে হাউস অব রিপ্রেজেন্টেটিভস গত ১৬ মার্চ এই প্রস্তাব আনেন।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাংলাদেশী দূতাবাস প্রেরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান আলেক্সান্দ্রা ওকাসিও কর্তেজ ১১৭ তম কংগ্রেসের প্রথম সেশনে প্রস্তাবটি উত্থাপন করেন। প্রস্তাবটি আনার জন্য সহ-পৃষ্ঠপোষকতায় ছিলেন তিন ডেমোক্র্যাটিক প্রতিনিধি রাশিদা তালিব (মিশিগান), জিমি গোমেজ (ক্যালিফোর্নিয়া) এবং হাউস কমিটির চেয়ারম্যান জর্জ ডব্লিউ মিকস (নিউ ইয়র্কস)। প্রস্তাবটি পাসের জন্য ইতোমধ্যে প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির কাছে পাঠানো হয়েছে।

ওই প্রস্তাবের শুরুতে ১৯৭০ সালের পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেলেও সামরিক সরকারের তা স্বীকার না করার প্রেক্ষাপটে ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণার কথা তুলে ধরা হয়। কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ওই প্রস্তাবে বাংলাদেশের স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকারকারী বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার বিশেষ প্রশংসা এবং গণতন্ত্রের জন্য যারা জীবন বিলিয়ে দিয়েছেন, তাদের স্মরণ করা হয়। প্রস্তাবে বাংলাদেশের দীর্ঘ সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে।

প্রতিনিধি পরিষদের ওই প্রস্তাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ছাড়াও গণহত্যার ঝুঁকির মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের অবদানেরও প্রশংসা করা হয়েছে।

এছাড়া ওই প্রস্তাবে ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডির বক্তৃতা উদ্ধৃত করা হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা