জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

তিনি শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে স্মৃতিসৌধে গিয়ে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানান। এরপর স্মৃতিসৌধের পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন দীপ দেশটির প্রধানমন্ত্রী।

এদিন সকাল সাড়ে ৯টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মাহিন্দা রাজাপাকসে ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে তাকে স্বাগত জানান। ঢাকায় নামার পার সড়ক পথে জাতীয় স্মৃতিসৌধে যান মাহিন্দা রাজাপাকসে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুইদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সফরের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যস্ত সময় পার করবেন।

ঢাকা সফরকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনর পর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। পরিদর্শন করবেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। এরপর বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডের রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেবেন।

আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মাহিন্দা রাজাপাকসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, পর্যটন ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ এই সফরে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনার পাশাপাশি বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা