জাতীয়

শাহীন রেজা নূরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক : শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে ও দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক শাহীন রেজা নূর আর নেই।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ১০টা ৪০ মিনিটে কানাডার ভ্যাংকুভারের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শাহীন রেজা নূরের ছোট ভাই তৌহিদ রেজা নূর এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, গত তিন বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন এই কলম সৈনিক।

বিশিষ্ট সাংবাদিক, প্রজন্ম ’৭১-এর সাবেক সভাপতি শাহীন রেজা নূরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণআন্দোলনে শাহীন রেজা নূরের ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মাগুরা জেলার শালিখা থানার শরশুনা গ্রামে ১৯৫৪ সালের সেপ্টেম্বরে জন্মগ্রহণ করেন শাহীন রেজা নূর। তার বাবা শহিদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন। একাত্তরে মহান মুক্তিযুদ্ধ চলাকালে দেশব্যাপী বুদ্ধিজীবী নিধনের নীলনকশা বাস্তবায়ন করতে শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগী এ দেশীয় রাজাকার-আল বদর বাহিনী। ওই সময় ১০ ডিসেম্বর হত্যা করা হয় সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনকে।

বাবার পদাঙ্ক অনুসরণ করে নিজেও সাংবাদিকতাকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন শাহীন রেজা নূর। দীর্ঘ সময় ধরে দৈনিক ইত্তেফাকে কাজ করেছেন। দেশের অন্যতম প্রাচীন এই সংবাদপত্রের বার্তা সম্পাদক হিসেবেও কাজ করেছেন। সবশেষ এই পত্রিকাটির কার্যনির্বাহী সম্পাদক ছিলেন তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা