সফিকুল হকের মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশনের শোক 
জাতীয়

সফিকুল হকের মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশনের শোক 

সান নিউজ ডেস্ক : জালালাবাদ অঞ্চলের কৃতিসন্তান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ‘আশা’র প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট ও চেয়ারম্যান সফিকুল হক চৌধুরীর মৃত্যুকে শোক জানিয়েছে জালালাবাদ এসোসিয়েশন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সংগঠনের দফতর সম্পাদক শফিকুল ইসলাম সজলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

আশা’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও চেয়ারম্যান মো. সফিকুল হক চৌধুরী ১৯৪৯ সালে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার নরপতি গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে বি. এ (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিসিএস ১৯৭৩ ব্যাচের প্রবেশনারী কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েও চাকরিতে যোগদান না করে দেশের দরিদ্র জনগোষ্ঠীর অধিকার আদায় ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে আত্মনিয়োগ করেন এবং দীর্ঘ ৪০ বছর ধরে উন্নয়ন কর্মসূচিতে সম্পৃক্ত ছিলেন। সফিকুল হক চৌধুরী ১৯৭৮ সালে এনজিও আশা প্রতিষ্ঠা করে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ২০০৬ সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের কৃষি মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

মরহুম সফিকুল হক চৌধুরীর মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার সভাপতি ড. এ কে আব্দুল মুবিন ও সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দিন আহমেদ, জালালাবাদ ভবন ট্রাষ্টের চেয়ারম্যান আব্দুল হামিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জালালাবাদ শিক্ষা ট্রাষ্ট্রের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ও সদস্য সচিব জনাব জালাল আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।

তারা বলেন, সিলেটবাসী একজন কৃতি সন্তানকে হারালো। নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা