জাতীয়

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে লড়ছেন যারা

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ঢাকা আইনজীবী সমিতির ২০২১-২০২২ কার্যকরি কমিটির নির্বাচন। নির্বাচনে সাদা প্যানেল (আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত) এবং নীল প্যানেল (বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য) তাদের প্রার্থিতা ঘোষণা করেছেন।

নির্বাচনে সাদা প্যানেলের সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল বাতেন ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. ফিরোজুর রহমান মন্টু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাদা প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে নতুন প্রার্থী অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি পদে শ্রী প্রাণ নাথ, ট্রেজারার পদে একেএম আরিফুল ইসলাম কাওছার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে একেএম সালাহউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে এএম মনিরুজ্জামান তারেক, লাইব্রেরি সম্পাদক পদে শারমিন সুলতানা হ্যাপী, সাংস্কৃতিক সম্পাদক পদে সাইলা পারভীন পিয়া, অফিস সম্পাদক পদে জাকির হোসেন লিংকন, ক্রীড়া সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক পদে এএস ইমরুল কায়েশ।

সদস্য পদে গতবারের পরাজিত প্রার্থী মো. বাহারুল ইসলাম বাহার, সুলতানা রাজিয়া রুমা ও এবিএম ফয়সাল সারোয়ার ও ইমতিয়াজ আহমেদ প্রিন্স, নতুন প্রার্থী গোলাম ইমন হোসেন, জুয়েল চন্দ্র মাদক, মো. আহসান হাবিব, মো. মহিদ উদ্দিন মহিন, মো. জাকির হোসেন, সাজিদা সুলতানা পম্পি ও সুলতানা রোজারিও।

নীল প্যানেলের সভাপতি প্রার্থী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মোসলেহ উদ্দিন জসিম ও সাধারণ সম্পাদক প্রার্থী খোন্দকার মো. হযরত আলী। এই প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে গত বারের পরাজিত প্রার্থী কামাল উদ্দিন, সহ-সভাপতি পদে গতবারের পরাজিত প্রার্থী মো. আনিসুর রহমান আনিস, কোষাধ্যক্ষ পদে নতুন প্রার্থী আব্দুর রশিদ মোল্লা, সিনিয়র সহ সাধারণ সম্পাদক পদে নতুন প্রার্থী মো. আবুল কালাম আজদ, সহ-সাধারণ সম্পাদক পদে নতুন প্রার্থী মোহাম্মাদ আনিসুজ্জমান আনিস, লাইব্রেরি সম্পাদক পদে গত বারের পরাজিত প্রার্থী মো. রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে গত বারের পরাজিত প্রার্থী হাবিবা কাদের মিলি, অফিস সম্পাদক পদে নতুন প্রার্থী নারগিস পারভীন আলিজা, ক্রীড়া সম্পাদক পদে নতুন প্রার্থী মো. নাসির উদ্দিন ও সমাজকল্যাণ সম্পাদক পদে নতুন প্রার্থী মো. মিজানুর রহমান মিজান।

নীল দলের সদস্য পদে গতবারের পরাজিত প্রার্থী মোহাম্মদ আনোয়ার পারভেজ (শামীম), এমআরকে রাসেল, মো. হোসনী মোবারক ও বাবুল আক্তার বাবু, নতুন প্রার্থী মো. সোহাগ হাসান রনি, মো. রাশেদ তপন, মোসা. তাসলিমা আক্তার, মো. ইয়াকুব আলী, রেজাউল ইসলাম, এসএম কবিরুজ্জামান ও দেওয়ান ইমদাদুল আলম ইমন।

এশিয়ার বৃহত্তম এ বার সমিতিতে ২৫ হাজার ২০০ জন আইনজীবী সদস্য রয়েছেন। যার মধ্যে এ নির্বাচনে ১৭ হাজার ৫৬৫ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। আর এ নিবাচনে অ্যাডভোকেট ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন। যার অধীনে ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করবেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা