জাতীয়

৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকা প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক : আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে নভেল করোনাভাইরাসের টিকার প্রয়োগ শুরু হবে। এর আগে ৮ ফেব্রুয়ারি টিকা দেওয়ার দিন নির্ধারিত ছিলো।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন বলেন, ৮ ফেব্রুয়ারি নয়, একদিন আগে ৭ ফেব্রুয়ারি থেকে ঢাকা ও ঢাকার বাইরে টিকা প্রয়োগ শুরু হবে। ঢাকায় টিকা দেওয়া হবে অন্তত ৩২৪ কেন্দ্রে।

তিনি বলেন, ভারতের কাছ থেকে উপহার পাওয়া ২০ লাখ টিকা জেলা ও উপজেলা পর্যায়ে শুক্রবার (২৯ জানুয়ারি) পাঠানো হবে। এছাড়াও বেক্সিমকোর মাধ্যমে কেনা ৫০ লাখ টিকা তারাই জেলা ও উপজেলায় পৌঁছে দেবে।

দেশে প্রাথমিকভাবে টিকা প্রয়োগ শুরু হয়েছে বুধবার (২৭ জানুয়ারি)। এদিন একজন নার্সকে দিয়ে শুরু করে ২৫ জনকে টিকা দেওয়া হয়। পরদিন বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪১ জনকে টিকা দেওয়া হয়। দুই দিনে ৫৬৬ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা