‘সার্বভৌমত্বের ওপর আঘাত এলে সঠিক জবাব দিতে হবে’
জাতীয়

‘সার্বভৌমত্বের ওপর আঘাত এলে সঠিক জবাব দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জোর করে মিয়ানমার থেকে রোহিঙ্গা পাঠানোর পর বাংলাদেশ কোনো সংঘাতে যায়নি। তবে সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত এলে সঠিক জবাব দিতে হবে।

রোববার (১৩ ডিসেম্বর) সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের কোর্স সমাপনীর ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। কেউ যদি আমাদের সার্বভৌমত্বে আঘাত দিতে আসে তার প্রতিঘাত করার মত সক্ষমতা আমাদের অর্জন করতে হবে। সেভাবেই আমাদের প্রস্তুত হতে হবে।

শেখ হাসিনা আরও বলেন, মিয়ানমার থেকে ১০ লাখ রোহিঙ্গা এসেছে। আমরা তাদের সঙ্গে এখনও সংঘাতে যাইনি। আলোচনা করে এর সমাধানের চেষ্টা করা হচ্ছে। এই বোঝা দ্রুত সমাধান করতে হবে।

এ সময় তিনি কোর্সে অংশগ্রহনকারী সকলকে অভিনন্দন জানান। জাতির নিরাপত্তা নিশ্চিতে এনডিসির পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকায় সন্তোষ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এ সময় সশস্ত্রবাহিনী ও বেসামরিক প্রশাসনের মধ্যে সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় ও শক্তিশালী হবে বলেও আশা ব্যক্ত করেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা