জাতীয়

রাতে জনতার মুখোমুখি হবেন মেয়র আতিকুল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম চলতি বছরের ফেব্রুয়ারিতে ডিএনসিসির নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার সময় নিজেকে জনতার কাছে জবাবদিহিতার অবস্থানে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

মঙ্গলবার ( ১ ডিসেম্বর) রাতে ফেসবুক লাইভে তারই অংশ হিসেবে নগরবাসীর বিভিন্ন প্রশ্নের জবাব দিতে এ আয়োজন বলে জানান।

টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম এমন কোনও আয়োজনে অংশ নিচ্ছেন আতিকুল ইসলাম। জনতার মুখোমুখি হয়ে নগরবাসীর বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন তিনি।

নগরবাসীর সমস্যা, অভিযোগ এবং নগর গঠনে তাদের পরামর্শ শুনবেন তিনি। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেবেন। ঘণ্টাব্যাপী এ লাইভ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে বলে সিটি করপোরেশন সূত্র জানিয়েছে।

এ বিষয়ে মেয়র আতিক ফেসবুক পেজে লেখেন, 'আমি কথা দিয়েছিলাম, সবার কথা শুনবো, সবার মতামত নিয়ে গড়বো সবার ঢাকা। সেই লক্ষ্যে আগামী ১ ডিসেম্বর আসছি ফেসবুক লাইভে। এই শহর নিয়ে নিশ্চয়ই অনেক কিছু বলার আছে।

প্রশ্ন কিংবা মতামত আছে। জনতার মুখোমুখি নগরসেবক হ্যাশট্যাগ ব্যবহার করে এই পোস্টের কমেন্টে জানিয়ে দিন সেসব জিজ্ঞাসা বা মন্তব্য। আপনি বলুন, আমি শুনছি। এখন থেকে নিয়মিত ফেসবুক লাইভে কথা হবে সবার সাথে। সবাই মিলে গড়বো সবার ঢাকা, সুস্থ, সচল, ও আধুনিক ঢাকা।

www.facebook.com/dncc.gov.bd এবং www.facebook.com/atiqfordhaka - এ দুটি পেজের যে কোনও একটির মাধ্যমে নগরবাসী এ লাইভে সংযুক্ত হতে পারবেন। লাইভের কমেন্ট সেকশনে নিজেদের প্রশ্ন ও মতামত দিতে পারবেন তারা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা