জাতীয়

ভাস্কর্য বিরোধীদের গ্রেফতারের দাবিতে শাহবাগে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার হুমকিদাতা ও সংবিধান অবমাননাকারীদের গ্রেফতার এবং জামায়াত-হেফাজতের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করবে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের বিভিন্ন সংগঠন।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) বিকেল ৩টায় শাহবাগের প্রজন্ম চত্বর থেকে মৎস্য ভবন পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের নাগরিকদের দেশব্যাপী মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী এই মানববন্ধন কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয়েছে।

সবাইকে করোনাকালীন বিধি-নিষেধ মেনে ও মাস্ক পরে কর্মসূচিতে অংশ নিতে অনুরোধ করা হয়েছে। মানববন্ধন কর্মসূচি একই সময়ে সারা দেশে পালন করা হবে। কর্মসূচির উদ্যোক্তা সংগঠনের মধ্যে রয়েছে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পেশাজীবী সমন্বয় পরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদ, প্রজন্ম '৭১ ইত্যাদি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা