জাতীয়

চিরনিদ্রায় শায়িত বরেণ্য অভিনেতা আলী যাকের

নিজস্ব প্রতিবেদক : একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) বনানী কবরস্থান মসজিদে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।

আলী যাকের শুক্রবার সকাল ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুর সময় স্ত্রী সারা যাকের, ছেলে অভিনেতা ইরেশ যাকের, মেয়ে শ্রিয়া সর্বজয়াকে রেখে যান।

তার স্বজনরা জানান, মৃত্যুর দুদিন আগে আলী যাকেরের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়। এ কারণে শহীদ মিনারে শেষ শ্রদ্ধার আয়োজন করা হয়নি। মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি আলী যাকেরকে শেষ শ্রদ্ধার জন্য মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে নেয়া হয়। সেখানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন অঙ্গনের মানুষ তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। আসরের নামাজের পর জানাজা শেষে তাকে দাফন করা হয়।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা