জাতীয়

কাল থেকে বাংলাদেশ-ভারতের বিমানের ফ্লাইট চালু

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারীর উদ্ভূত পরিস্থিতিতে দীর্ঘ সাত মাসের বেশি সময় বন্ধের পর রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবার ভারতে ফ্লাইট শুরু করতে যাচ্ছে। রোববার থেকে দেশটির কলকাতায় নিয়মিত ফ্লাইট চালাবে বিমান। শনিবার (৩১ অক্টোবর) বিমানের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির এ তথ্য জানানো হয়েছে।

বিমানের ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের কলকাতায় ১ নভেম্বর থেকে বিমানের নিয়মিত ফ্লাইট চলবে। ভারতে যাওয়ার পর নিজ খরচে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে যাত্রীদের।

এছাড়া করোনা পরীক্ষা করে বাংলাদেশ থেকে যেতে হবে। করোনা পরীক্ষা ও ভ্রমণ-সংক্রান্ত যাবতীয় তথ্য বিমানের ওয়েবসাইটে (www.biman-airlines.com) পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

করোনার প্রকোপ দেখা দিলে গত ১২ মার্চ থেকে ভারতের সঙ্গে বিমানের ফ্লাইট চলাচল বন্ধ করা হয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

মুন্সীগঞ্জে লোকগানের আসর-সহজ মানুষ  আয়োজিত

লোকজ সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংগীতের প্রতি আগ...

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পরও আইন অনুযায়ী আজীবন বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা