সংগৃহীত ছবি
জাতীয়

রাষ্ট্রপতি ইস্যু এড়িয়ে গেলেন

নিজস্ব প্রতিবেদক: দেশের রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সাথে বৈঠকের বিষয়টি সাংবাদিকদের এড়িয়ে গেলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার (২৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে সাংবাদিকরা বৈঠকে এই বিষয়টি জানতে চাইলে এড়িয়ে যান তিনি। এ সময় তার সাথে ছিলেন গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

আরও পড়ুন: রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে আলটিমেটাম

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন আইন উপদেষ্টা ও তথ্য উপদেষ্টা।

এদিকে, সুপ্রিম কোর্টের একাধিক সূত্র জানায়, মঙ্গলবার আধা ঘণ্টার বেশি সময় ধরে প্রধান বিচারপতির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের ২ উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক হয়। এই বৈঠকে রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যু নিয়ে আলোচনা হয় এবং রাষ্ট্রপতি পদত্যাগ করলে কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি সেই বিষয়েও আলোচনা হয়েছে। ২ উপদেষ্টার সাথে বৈঠক শেষে প্রধান বিচারপতি আইজিপি, র‍্যাব ডিজি ও ডিএমপি কমিশনারের সাথেও বৈঠক করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা