সংগৃহীত ছবি
জাতীয়

এক মাসে ২৮ জনকে হত্যা

নিজস্ব প্রতিবেদক: গত সেপ্টেম্বর মাসে সারাদেশে অন্তত ২৮ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১৪ জন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদনে এ সকল তথ্য উঠে আসে।

আরও পড়ুন: ১০ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

দেশে অন্তর্বর্তী সরকারের অধীনে মানবাধিকারের কিছু ক্ষেত্রে উন্নতি হলেও সামগ্রিকভাবে এই অগ্রগতি অপর্যাপ্ত। তবে কিছু ক্ষেত্রে এই মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বর মাসে সারাদেশ জুড়ে ৮৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। এর মধ্যে ৪৫টি বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও ২৩টি ছিলো বিএনপি ও আ’লীগের মধ্যে সংঘর্ষ। এছাড়াও, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলায় আ’লীগ, বিএনপি ও জামায়াতের আরও ৮জন নিহত হয়েছেন।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে বা হেফাজতে অন্তত ৯ জন নিহত হয়েছে। তার মধ্যে খাগড়াছড়িতে গুলিতে আদিবাসী সম্প্রদায়ের ২ জন এবং আশুলিয়ায় পুলিশের গুলিতে ১ পোশাক শ্রমিক নিহত হন। সেপ্টেম্বরে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে নির্যাতনে ৪ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

এছাড়াও, এই মাসটিতে সীমান্তে বিএসএফের গুলিতে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।

গত সেপ্টেম্বর মাসে অন্তত ৪৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে। তার মধ্যে ১৫ জন কিশোরী, ১৮ নারী ও কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে। ৪ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ সময় ১জন আত্মহত্যা করেছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা