সংগৃহীত ছবি
জাতীয়

আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আজ রাজধানী ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সংক্ষিপ্ত এ সফরে পাকিস্তানের ইসলামাবাদ হয়ে প্রায় ১১ বছর পরে মালয়েশিয়ান কোনো প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর হতে যাচ্ছে এটি। এই সফরে রাজনীতি, অর্থনীতি ও শ্রমবাজার ইস্যু গুরুত্ব পাবে বলে জানা যায়।

শুক্রবার (৪ অক্টোবর) রাজধানী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

আরও পড়ুন: ডিসি নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ

মূলত দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এ সময় তিনি আড়াই থেকে ৩ ঘণ্টা অবস্থান করবেন। এটি সংক্ষিপ্ত সফর হলেও তার সফরে গুরত্বপূর্ণ সকল উপাদান থাকবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য জানায়, শুক্রবার দুপুরের পর বিশাল একটি বহর নিয়ে রাজধানী ঢাকায় আসবেন তিনি, যেখানে ৫৮ সদস্যের একটি প্রতিনিধিদল থাকবে তার সাথে। এরপর প্রধান উপদেষ্টার সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি। এই ২ শীর্ষ নেতার বৈঠকের পর যৌথ প্রেস কনফারেন্স হবে।

এছাড়াও, আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন। এর পরে বিকেলে তিনি ঢাকা ছেড়ে যাবেন।

আরও পড়ুন: অনুষ্ঠিত হলো উপদেষ্টা পরিষদের বৈঠক

সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্...

স্পিকার হাফিজ উদ্দিন আইপিইউ’র এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্য...

মাহবুবউল আলম হানিফসহ ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

জুলাই গণঅভ্যুত্থান ও আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জ...

শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দ...

৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

শিক্ষার্থীদের তীব্র আন্দোলন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের মুখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা