সংগৃহীত ছবি
জাতীয়

রিমান্ড শেষে কারাগারে জ্যোতি

নিজস্ব প্রতিবেদক: গার্মেন্টসকর্মী আশরাফুল ইসলামকে হত্যার অভিযোগে আশুলিয়া থানায় করা মামলায় দেশে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত (২৯ আগস্ট) এই মামলায় তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরও পড়ুন: রাষ্ট্রপতিকে অপসারণের দাবি

গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টায় রাজধানী উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশ। এরপর রাজধানীর আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় গত শনিবার (১৪ সেপ্টেম্বর) শুনানি শেষে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর পরে তাকে কারাগারে পাঠানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত সোমবার (৫ আগস্ট) ঢাকার আশুলিয়ায় গুলিতে নিহত হন গার্মেন্টসকর্মী আশরাফুল ইসলাম। এই ঘটনায় তার ভাই নাছির উদ্দিন আশুলিয়া থানায় একটি মামলা করেন। মামলায় আসামি করা হয় ঢাকার-১৯ আসনের সাবেক এমপি মোহাম্মদ সাইফুল ইসলাম, সাফি মোদ্দাসের খান জ্যোতিসহ ৪১ জনকে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা