সংগৃহীত ছবি
জাতীয়

মোবাইল ইন্টারনেট চালুর বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে মোবাইল ইন্টারনেট বন্ধের পরে তা পনঃরায় চালুর বিষয়ে অপারেটরদের সাথে বৈঠকে বসবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।

শনিবার (২৭ জুলাই) সকালে ১ অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আরও পড়ুন: ভিক্ষুকের জাতি বানাতেই সহিংসতা

প্রতিমন্ত্রী বলেন, খুব শিগগিরই মোবাইল ইন্টারনেট খুলে দেওয়া হবে। রোববার সকাল ৯টায় আমরা এমটবের সাথে বৈঠক করব। এই বৈঠকে সন্তুষ্ট হলে মোবাইলের ফোরজি নেটওয়ার্ক খুলে দেওয়া হবে। কিন্তু আমরা ইন্টারনেট শাটডাউন করিনি। ইন্টারনেট বন্ধ হয়েছিল ৩টি ডেটা সেন্টার ও শত শত কিলোমিটার তার পুড়িয়ে দেওয়ার কারণে। এই জন্য শুধু টেলিকম খাতেই ৫০০ কোটি টাকা এবং সব কিছু মিলিয়ে শত কোটি টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার (১৮ জুলাই) মোবাইল অপারেটরদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, রাজধানীর উত্তরা, রামপুরা, মোহাম্মাদপুর, যাত্রাবাড়ী ও গাজীপুরে ৫০ হাজার-১লাখ নতুন সিম কার্ড ব্যবহার করা হয়েছে। তাছাড়াও ডাক বিভাগের ১৭টি জায়গায় হামলা হয়েছে। মহাখালীতে ৩টি ডেটা সেন্টারে ১৮টি আইআইজির সিস্টেম রয়েছে। সেখানে থাকা আইএসপির ৭০ শতাংশ সার্ভার থাকে। এজন্য ইন্টারনেট একা একাই বন্ধ হয়েছে। আমরা বন্ধ করিনি।

আরও পড়ুন: পরিস্থিতি ভালো হলে কারফিউ তোলা হবে

এই অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ জানান, সারাদেশে টেলিযোগাযোগ খাতে আঘাত আসায় এখনো কিছু কিছু ক্যাশ সার্ভার মেরামতের কাজ চলছে। হয়তো ২/৪ দিনের মধ্যে টেলিযোগাযোগ পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসবে।

আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক জানান, দেশে ইন্টারনেট এখন আমাদের মৌলিক অধিকার। তবে দুর্বৃত্তদের হামলায় মহাখালীতে সার্ভার ও তার ক্ষতিগ্রস্ত হওয়ায় ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল। এই সকল সেবা এখন ধীরে ধীরে চালু হচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা