সংগৃহীত
জাতীয়

জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করে বলেন, “আমার জীবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ” এবং যারা আমার নিরাপত্তা দেয়, তারাও ঐ সময় যথেষ্ট ঝুঁকি নিয়ে কাজ করে থাকে। যখন আমি আমার ছেলে-মেয়ের জন্য দোয়া করি, তখন যারা আমার সাথে কাজ করে... তাদের জন্যও দোয়া করি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী-ইইউ বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রোববার (৭ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসে ‘প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট’-এর (পিজিআর) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এই সকল কথা বলেন। জীবনের ঝুঁকি নিয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য

এ সময় পিজিআরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পিজিআরের নেতৃত্ব এবং নিরাপত্তা অত্যন্ত প্রশংসার দাবি রাখে।

ফোর্সেস গোল-২০৩০ এর মধ্যে ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, পিজিআরে বর্তমানে এপিসিসহ আধুনিক সরঞ্জাম যোগ করা হয়েছে। তার অপারেশনাল দক্ষতা বাড়াতে সরঞ্জামাদি যেমন বেড়েছে; ঠিক তেমনি এই রেজিমেন্টের সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: কৃষি-কৃষকের উন্নয়ন নিশ্চিত করতে হবে

শেখ হাসিনা বলেন, কারও রক্তচক্ষুকে ভয় করে না বাংলাদেশ। এই দেশকে কেউ পেছনে টানতে পারবে না। অপ্রতিরোধ্য অগ্রগতির পানে এগিয়ে যেতে হবে আমাদের।

প্রধানমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় যাওয়ার চিন্তা করিনি৷ বড় দেশ আমেরিকা... তাদের কোম্পানির গ্যাস তুলে বিক্রি করবে ভারতের কাছে, এতে আমি রাজি হইনি। এই জন্য ক্ষমতায় আসতে পারিনি। এই দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় বসতে হবে, এই দুর্বলতাও কখনও আমার মধ্যে ছিল না।

বাংলাদেশের উন্নয়নচিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খবরদারি করা বড় বড় দেশগুলোও এখন এই দেশের উন্নয়ন-অগ্রগতি অস্বীকার করতে পারে না। এরই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। আমেরিকার চেয়ে ১ পার্সেন্ট হলেও দারিদ্র্যের হার কমাতে হবে বাংলাদেশে।

আরও পড়ুন: ব়্যাংক ব্যাজ পরালো হাসান মাহমুদকে

সেনানিবাসের অতীত চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমানের সময় সেনানিবাসের আকাশ ও বাতাস ভারি হতো বিধবাদের কান্নায়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা