সংগৃহীত ছবি
জাতীয়

ফের মেট্রোরেলের পিলারে ধাক্কা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের পি-৩৬৪ নম্বর পিলারে মাটি বোঝাই একটি ট্রাক আঘাত করেছে।

আরও পড়ুন: গ্যাসের স্বল্পচাপ থাকবে

শুক্রবার (২৫ মে) দিবাগত রাত সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রামগামী শাহ ফতেহ আলী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রাকের। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আগারগাঁওয়ে মেট্রোরেলের পি-৩৬৪ নম্বর পিলারে ধাক্কা দেয়। এ ঘটনায় বাসের ড্রাইভার ও হেলপার আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

আরও পড়ুন: সৌদি পৌঁছেছেন ৪১৪৪৬ হজযাত্রী

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, গতকাল দিবাগত রাতে আগারগাঁওয়ে বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের একটি পিলারে ধাক্কা মারে। ঘটনার পর পরই ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে চলে যায়। এ ঘটনায় বাস চালকও হেল্পার আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা