বিজ্ঞান

অ্যান্টি ড্রোন প্রযুক্তি আসছে ভারতে

আন্তর্জাতিক ডেস্ক: সীমান্তে প্রতিবেশী রাষ্ট্রগুলোর ক্রমবর্ধমান ড্রোন হামলার হুমকি ঠেকাতে এবার নিজেরাই অ্যান্টি ড্রোন প্রযুক্তি তৈরি করছে ভারত। এবং খুব দ্রুত এটি ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর হাতে আসবে। এমন তথ্যই জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পশ্চিমে সীমান্ত শহর জয়সালমিরে অমিত শাহ বিএসএফ সদস্যদের বলেন, ‘ড্রোনের হুমকি মোকাবিলায়, বিএসএফ, এনএসজি এবং ডিআরডিও একসঙ্গে ড্রোনবিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছে।’

রোববার ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি বক্তব্য রাখছিলেন জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। ‘আমাদের বিজ্ঞানীদের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। খুব শিগ্গির আমাদের দেশে একটি দেশীয় ড্রোনবিরোধী ব্যবস্থা থাকবে।

প্রসঙ্গত, ভারত-পাকিস্তান সীমান্তের কাছে এই প্রথম বিএসএফ-এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই পদক্ষেপের প্রশংসা করে বলেন, সব জায়গায় বাহিনীর জওয়ানরা সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করছেন এবং সব জায়গায় এই আয়োজন হওয়া উচিত।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা