ছবি-সংগৃহীত
প্রবাস

প্রবাসীদের বৈধকরণ প্রক্রিয়া শুরু

সান নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় বছরব্যাপী বৈধকরণ প্রক্রিয়া শুরু হচ্ছে। ১৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে এই কর্মসূচির অংশ হতে পারবেন অবৈধ হয়ে পড়া প্রবাসী বাংলাদেশিরা।

আরও পড়ুন: জেরুজালেমে বন্দুক হামলা, নিহত ৭

শুক্রবার (২৭ জানুয়ারি) থেকে শুরু হয়ে চলবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এমনকি চাইলেও তারা অল্প খরচে দেশে ফিরতে পারবেন।

বুধবার (২৫ জানুয়ারি) মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।

বৈঠকে রিক্যালিব্রেশনের আওতায় বাংলাদেশিদের সহজ শর্তে বৈধতা দেওয়ার অনুরোধ জানান হাইকমিশনার।

জানা গেছে, উৎপাদন-কৃষি-নির্মাণ ও সেবাসহ মোট আটটি খাতের বিদেশি কর্মীদের বৈধতা দেওয়া হবে। তবে বাংলাদেশিরা প্রধান পাঁচ খাতে বৈধতা পাবেন। বছরব্যাপী এই কর্মসূচির শুরু হচ্ছে শুক্রবার ২৭ জানুয়ারি থেকে। আবেদনের প্রথম ধাপে আঙুলের ছাপ দেওয়ার পর স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, পরে ১৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে এই কর্মসূচির অংশ হতে পারবেন অবৈধ কর্মীরা।

আরও পড়ুন: সোনার বারসহ আটক ১

মালয়েশিয়ায় কর্মরত বহু বিদেশি কর্মী ষষ্ঠ ও সপ্তম নম্বর ভিসা নবায়ন করতে পারছেন না। এতে কয়েক লাখ বাংলাদেশির অনিয়মিত হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিলো। তবে সরকারের এ সিদ্ধান্তে ফের নিয়মিত হওয়ার স্বপ্ন দেখছেন তারা।

এ বৈঠকে আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। তার এই আগ্রহকে স্বাগত জানান হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।

এছাড়া বৈঠকে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা। এ সময় দ্রুত সময়ে এবং স্বল্প ব্যয়ে আরও অধিকসংখ্যক বাংলাদেশি জনশক্তি নিয়োগের বিষয়ও তুলে ধরা হয়।

মালয়েশিয়ায় বিদেশি কর্মী সরবরাহকারী প্রধান দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। দেশটির থ্রি -ডি (ডার্টি, ডিফিকাল্ট ও ডেঞ্জারাস) খাতের বিভিন্ন কাজের চাহিদা পূরণ করতে বাংলাদেশিদের অংশগ্রহণ দেশের উন্নয়ন ও অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ বলেও জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: ট্রলার ডুবিতে চালক নিহত

অন্যদিকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফরে যাবেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণের পর তার প্রথম বিদেশ সফর বিধায় সফরটি দুই দেশের জন্যই তাৎপর্যপূর্ণ।

এ সময় তার সঙ্গে ছিলেন শ্রম মিনিস্টার মো. নাজমুছ সাদাত সেলিম, প্রতিরক্ষা উপদেষ্টা কমডোর মো. হাসান তারিক মণ্ডল ও কাউন্সিলর রাজনৈতিক ফারহানা আহমেদ চৌধুরী। এছাড়া মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খায়রুল জাইমি দাউদসহ স্বরাষ্ট্র মন্ত্রণালায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা