ছবি : সংগৃহিত
প্রবাস

কাতারে সড়ক দুর্ঘটনা, ৪ বাংলাদেশি নিহত

সান নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত।

আরও পড়ুন : পুলিশ আক্রমণকারী নয়, আক্রান্ত

শুক্রবার (১৩ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ৫টায় কাতারের আল শামাল মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত প্রবাসীদের মধ্যে মোহাম্মদ শাকিল ও মোহাম্মদ ইউসুফ মাতব্বরের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। আর মোহাম্মদ রাহাতের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, অপর নিহত মোহাম্মদ সিরাজুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

আরও পড়ুন : অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ

এদিকে নিহত তিনজনের মরদেহ স্থানীয় দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অপরদিকে শনিবার (১৪ জানুয়ারি) রাহাতকে কাতারের আবু হামুর কবরস্থানে দাফন করা হয়েছে।

দোহা হামাদ হাসপাতালে আহত মোহাম্মদ জামাল উদ্দিন ও হাবিবুর রহমান আপুকে ভর্তি করা হয়েছে। এই দুজনের বাড়ি নারায়ণগঞ্জে।

আরও পড়ুন : ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

জানা যায়, আল শামাল মহাসড়কে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু ঘটে।

আরও পড়ুন : স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই

প্রসঙ্গত, কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, তিনজনের মরদেহ দ্রুত দেশে তাদের পরিবারের কাছে পাঠানো হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা