প্রবাস

আগস্টে কমেছে প্রবাসী আয়

নিজস্ব প্রতিবেক: মে মাসের পর থেকে দেশে রেমিট্যান্সের প্রবাহ কমেছে। এর ধারাবাহিকতা বজায় ছিল আগস্ট মাসেও। সদ্য সমাপ্ত আগস্ট মাসে প্রবাসীরা ১৮১ কোটি ডলারের আয় পাঠিয়েছেন, যা বাংলাদেশের ১৫ হাজার ৩৮৫ কোটি টাকার সমান।

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গত জুলাই মাসেও প্রবাসী আয় নিম্নমুখী ছিল। জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল ১ হাজার ৮৭১ মিলিয়ন ডলার। এটা আগস্টে কমে হয়েছে ১ হাজার ৮১০ মিলিয়ন ডলার। গত বছরের আগস্টে এসেছিল ১৯৬ কোটি ডলারের প্রবাসী আয়। সেই হিসাবে আগের বছরের চেয়ে আগস্টে প্রবাসী আয় প্রায় ৮ শতাংশ কমেছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি অর্থবছরের জুলাই-আগস্ট মাসে দেশে আসা প্রবাসী আয়ের পরিমাণ ৩ হাজার ৬৮২ মিলিয়ন ডলার। গত অর্থবছরে একই সময়ে আয় এসেছিল ৪ হাজার ৫৬২ মিলিয়ন ডলার।

এছাড়া, চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের তুলনায় আগস্টে প্রবাসী আয় কমেছে প্রায় সোয়া ৩ শতাংশ। জুলাইয়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১৮৭ কোটি ডলার, প্রায় ১৫ হাজার ৯০০ কোটি টাকা।

গত অর্থবছরের শেষ মাস জুনে ১৯৪ কোটি ডলার পাঠান প্রবাসীরা, যা দেশের সাড়ে ১৬ হাজার কোটি টাকার মতো।

গত জুলাই মাসে আগের বছরের একই মাসের চেয়ে প্রবাসী আয় কমেছে। এমনকি চলতি ২০২১ সালের ফেব্রুয়ারি ছাড়া অন্য সব মাসের চেয়ে জুলাইয়ে কম আয় এসেছে, যা পরিমাণে ১৮৭ কোটি ডলার। এই আয় আগের মাস জুনের তুলনায় ৬ কোটি ৯৩ লাখ ডলার এবং আগের বছরের একই মাসের চেয়ে প্রায় ২৮ শতাংশ কম।

বিদায়ী ২০২০-২১ অর্থবছরে দেশে সব মিলিয়ে প্রবাসী আয় আসে প্রায় ২ হাজার ৪৭৮ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ কোটি টাকার বেশি। এই আয় ২০১৯-২০ অর্থবছরের ১ হাজার ৮০৩ কোটি ডলারের চেয়ে ৩৬ শতাংশ বেশি।

সান নিউজ/এনএএম/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা