ছবি: সংগৃহীত
রাজনীতি

আ’লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক বসেছে। বৈঠকে সভাপতিত্ব করছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : দিল্লিতে বাংলাদেশ-ভারত সংলাপ আজ

বৃহস্পতিবার (২২ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র থেকে বিষয়টি জানা যায়।

দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সভায় বেশ কয়েকটি এজেন্ডা নিয়ে বৈঠক করে থাকে। চলমান রাজনীতির প্রেক্ষাপট থেকে শুরু করে বর্তমান সিটি করপোরেশন নির্বাচন, বিরোধী দলের নির্বাচনী চিন্তা-ভাবনা, জামায়াত নিয়ে আওয়ামী লীগের ভাবনাসহ আরও বেশ কয়েকটি বিষয়ে ফয়সালা হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা।

আরও পড়ুন : রাজশাহী ও সিলেট সিটি ভোট নিয়ে আমরা সন্তুষ্ট

এদিকে কেন্দ্রীয় নেতা থেকে তৃণমূলকর্মী সবার দৃষ্টি এখন এ বৈঠকের দিকে। দলের সাংগঠনিক দুর্বলতা ও করণীয় নিয়ে নেতাদের সাথে কথা বলবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সেই সাথে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন তিনি।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদে রয়েছেন- বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, প্রেসিডিয়াম সদস্য, সাধারণ সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্য, দলের কোষাধ্যক্ষ এবং ২৮ জন সদস্যসহ মোট ৮১ সদস্য বিশিষ্ট আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা