সোনাক্ষী-সিনহার-জন্ম-মমতাজউদদীন-আহমদ'র-প্রয়াণ
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

সোনাক্ষীর জন্ম, মমতাজউদদীন'র প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের হাসপাতালে গুলিতে নিহত ৫
আজ বুধবার(২ জুন) ১৯ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ। ২ জ্বিলকদ , ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।
ঘটনাবলী

১৭৪৬ রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষরিত।

১৮০৬ ব্যাঙ্ক অব ক্যালকাটা বা ব্যাঙ্ক অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয়।

১৮৬৪ গ্রিক সেনাবাহিনীর কর্ফু দখল।

১৮৮৯ লুই পাস্তুর কর্তৃক প্রথম জলাতঙ্ক রোগের ইনজেকশন প্রদান প্রদর্শন।

১৮৯৫ চীনের কাছ থেকে জাপান তাইওয়ানের শাসনভার বুঝে নেয়।

১৮৯৬ বিশ্বের প্রথম বেতার যন্ত্রের (পেটেন্টের জন্য) নিবন্ধন করেন মার্কোনি।

১৯০৮ কলকাতার মানিকতলা বোমা বিস্ফোরণ মামলায় শ্রীঅরবিন্দ গ্রেফতার হন।

১৯২০ ইউজিন ও নিল পুলিৎজার পুরস্কারে ভূষিত হন।

১৯২৪ আমেরিকায় জন্মগ্রহণকারী ভারতীয়দের আমেরিকার নাগরিকত্ব লাভ।

১৯৪১ ইংল্যান্ডে কাপড়ের রেশন প্রথা চালু হয়।

১৯৪২ বিখ্যাত জার্মান সেনা কমান্ডার আরভিন রুমেল উত্তর আফ্রিকায় ব্রিটিশ সেনাদের উপর বড় ধরনের পাল্টা সামরিক অভিযান শুরু করেন।

১৯৪৬ ইতালি প্রজাতন্ত্র গঠিত হয়।

১৯৫৩ ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের অভিষেক।

১৯৫৬ যুগোস্লাভ প্রেসিডেন্ট টিটো মস্কো সফর করেন।

১৯৫৭ মার্কিন টেলিভিশন ক্রুশ্চেভের সাক্ষাৎকার প্রচারিত হয়।

১৯৬৫ বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ৩০ হাজার লোকের প্রাণহানি হয়।

১৯৭৯ পোপ দ্বিতীয় জন পল, মাতৃভূমি পোল্যান্ড সফর শুরু করেন; তিনিই কোন কম্যুনিস্ট দেশ ভ্রমণকারী প্রথম পোপ।

১৯৮১ ঢাকায় শেরেবাংলানগর রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জানাজা ও দাফন।

১৯৯০ পরমাণু ও রাসায়নিক অস্ত্র হ্রাসে মস্কো-ওয়াশিংটন চুক্তি।

১৯৯৯ ভুটান ব্রডকাস্টিং সার্ভিস প্রথমবারের মতো দেশটিতে টেলিভিশন সম্প্রচার শুরু করে।

২০১৪ ভারতে অন্ধ্রপ্রদেশের দশটি জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়।

জন্ম

৯২৬ জাপান সম্রাট মুরাকামি।

১৫৩৫ পোপ একাদশ লিও।

১৭৩১ মার্থা ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ফার্স্ট লেডি।

১৮৪০ টমাস হার্ডি, ইংরেজ সাহিত্যিক।

১৮৬৫ জর্জ লোহম্যান, ইংরেজ সাবেক ক্রিকেটার।

১৯০৪ জনি ওয়াইজমুলার, বিখ্যাত জার্মান-আমেরিকান সাঁতারু ও অভিনেতা।

১৯১৮ মার্কিন কার্টুনিস্ট রুথ আটকিন্স।

১৯২৩ লয়েড শ্যাপলে, যুক্তরাষ্ট্রের একজন প্রখ্যাত গণিত ও অর্থনীতিবিদ।

১৯৩০ পিট কনরাড, মার্কিন নভোচারী।

আরও পড়ুন: ইতালিকে উড়িয়ে ‘ফিনালিসিমা’ জিতলো আর্জেন্টিনা

১৯৪৬ লাসে হালস্ত্রোম, সুয়েডীয় চলচ্চিত্র পরিচালক।

১৯৬৫ মার্ক ওয়াহ, অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার।

১৯৭২ ওয়েন্টওয়ার্থ মিলার, ইংরেজ-বংশোদ্ভূত মার্কিন অভিনেতা।

১৯৭৭ এ জে স্টাইলস, আমেরিকান রেসলার।

১৯৭৮ আই সোইয়োন, দক্ষিণ কোরীয় নভোচারী।

১৯৮০ অ্যাবি ওয়ামব্যাচ, যুক্তরাষ্ট্রের পেশাদার প্রমীলা ফুটবল খেলোয়াড়।

১৯৮১ রাশেদ উদ্দিন আহমেদ তপু, বাংলাদেশী সঙ্গীতশিল্পী।

১৯৮৭ অ্যাঞ্জেলো ম্যাথিউস, শ্রীলংকান আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৮৭ সোনাক্ষী সিনহা, পাটনার বিহারের একজন ভারতীয় বলিউড অভিনেত্রী। তিনি ২০১০ সালে সালমান খানের বিপরীতে দাবাং নামক হিন্দি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে আত্মপ্রকাশ করেন।

১৯৮৯ স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

মৃত্যু

১৮৮২ ইতালির দেশব্রতী জাতীয়তাবাদী নেতা গ্যারিবল্ডি।

১৮৮৬ রুশ নাট্যকার আলেকজান্ডার অস্ত্রোভস্কি।

১৯৫৬ জিন হারশল্ট, ডেনীয়-মার্কিন অভিনেতা।

১৯৬৩ তুরস্কের খ্যাতনামা কবি নাজেম হেকমাত।

১৯৭৫ জাপানের নোবেল বিজয়ী প্রধানমন্ত্রী ইসাতু সাতো।

১৯৭৫ দেবেন্দ্র মোহন বসু, ভারতীয় পদার্থবিজ্ঞানী।

১৯৭৭ স্টিভেন বয়েড, উত্তর আয়ারল্যান্ডীয় অভিনেতা।

১৯৭৮ সান্তিয়াগো বার্নাব্যু ইয়েস্তে, স্প্যানিশ ফুটবলার এবং কোচ।

১৯৮১ আকবর হোসেন, বাঙালি কথাশিল্পী ও ঔপন্যাসিক।

১৯৮২ শাহ আবদুল ওয়াহহাব, দারুল উলুম হাটহাজারীর ২য় মহাপরিচালক।

১৯৮২ ফজল ইলাহী চৌধুরী, পাকিস্তানি রাজনীতিবিদ এবং পাকিস্তানের ৫ম রাষ্ট্রপতি।

আরও পড়ুন: ঢাকা-কুয়ালালামপুর বৈঠক বৃহস্পতিবার

১৯৮৮ রাজ কাপুর, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা।

১৯৮৯ টেড অ’বেকেট, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৯০ রেক্স হ্যারিসন, ইংরেজ অভিনেতা।

১৯৯১ বিভা চৌধুরী, ভারতীয় বাঙালি মহিলা পদার্থবিজ্ঞানী।

২০১১ দেবদুলাল বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত সংবাদ পাঠক আবৃত্তিকার ও বাচিক শিল্পী।

২০১৩ হাকিম মুহাম্মদ আখতার, পাকিস্তানি দেওবন্দি সুফি।

২০১৫ বিজয়া রায়, সত্যজিৎ রায়ের স্ত্রী।

২০১৯ মমতাজউদদীন আহমদ, বাংলাদেশি নাট্যকার, অভিনেতা ও ভাষা-সৈনিক।তিনি স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ যিনি এক অঙ্কের নাটক লেখায় বিশেষ পারদর্শিতার স্বাক্ষর রেখেছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা