ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দামেস্কে ইসরায়েলের হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কে একটি আবাসিক ভবনের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ২ জন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তারা সবাই বেসামরিক নাগরিক।

আরও পড়ুন: ভেনেজুয়েলায় খনি ধসে ২৩ জনের মৃত্যু

তবে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন নিহতদের পরিচয় প্রকাশ করেনি। এ বিষয়ে ইসরায়েলও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

বুধবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯ টা ৪০ মিনিটের দিকে দামেস্কের কাফার সৌসা এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা সানা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে তারা পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। সে সময় পাশের একটি স্কুলের শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স ছুটে আসতে দেখা যায়।

আরও পড়ুন: গাজায় নিহতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বহুতল ভবনের একটি অ্যাপার্টমেন্ট আগুনে পুড়ে গেছে। জানালার কাঁচ পুরোপুরি ভাঙ্গা।

হামলার শিকার ভবনের নিচে পার্কিংয়ে থাকা বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া কাছের আল-বাওয়া প্রাইভেট স্কুলের একটি খালি বাস আগুনে পুড়ে গেছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের (এসওএইচআর) প্রধান রামি আব্দুল রাহিম বলেন, হামলার সময় নিহত ২ জন ওই অ্যাপার্টমেন্টে ছিলেন। এর বেশি তিনি জানাতে পারেননি। তবে গত মাসে লেবাননের বৈরুতে হামাসের শীর্ষ নেতা সালেহ আল-আরোরির ওপর বিমান হামলার সাথে এ হামলার মিল রয়েছে।

আরও পড়ুন: হুথিদের হামলায় মার্কিন ড্রোন বিধ্বস্ত

এসওএইচআরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সিরিয়ার বিভিন্ন এলাকায় প্রায় ১৩টি হামলা চালানো হয়েছে। এর মধ্যে ৮ টি বিমান হামলা ও ৫টি রকেট হামলা। এসব হামলায় দেশটির প্রায় ৩১ টি লক্ষ্যবস্তু ধ্বংস হয়। এতে ৩১ জন নিহত হন এবং আহত হন ১৩ জন।

উল্লেখ্য, গত এক দশকেরও বেশি সময়ের গৃহযুদ্ধে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন জানিয়ে আসছে ইরান। দামেস্ক ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতি সমর্থন থাকায় তেহরানের বৈশ্বিক সামরিক প্রভাব কমানোর উদ্দেশ্যে সিরিয়ায় প্রায়ই বিমান হামলা চালায় ইসরায়েল। সূত্র: রয়টার্স

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা