ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

পুলিশের গুলিতে আহত মন্ত্রীর মৃত্যু

সান নিউজ ডেস্ক: ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস মারা গেছেন। রোববার (২৯ জানুয়ারি) রাজ্যের ঝারসুগুন্ডা জেলার ব্রজরজনগর এলাকায় পুলিশের গুলিতে আহত হন তিনি।

আরও পড়ুন: বিশ্বব্যাপি কমেছে প্রাণহানি

আহত মন্ত্রীকে উদ্ধার করে আকাশপথে ভুবনেশ্বরে অ্যাপোলো হাসপাতালে আনা হয়। সেখানে তার অস্ত্রোপচারও হয়। তবে শেষ পর্যন্ত মন্ত্রীকে বাঁচানো যায়নি। সেখানেই মৃত্যু হয় তার।

মন্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অ্যাপোলো হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, মন্ত্রীকে আইসিইউতে রেখে হৃদযন্ত্র সচল করতে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু সব চেষ্টা সত্ত্বেও তার জ্ঞান ফেরেনি এবং তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে উড়িষ্যায় একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়েছেন নব কিশোর দাশ। খুব কাছ থেকে তার বুকে দু’বার গুলি করেন পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় মন্ত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আটক করা হয় অভিযুক্ত এএসআই’কে।

আরও পড়ুন: ইরানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, রোববার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টার দিকে ঝাড়সুগুদা জেলার ব্রজরাজনগরের কাছে গান্ধী চক এলাকায় স্বাস্থ্যমন্ত্রী কিশোরের ওপর এ হামলার ঘটনা ঘটে। পরে তাকে হেলিকপ্টারযোগে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয়।

ব্রজরাজনগর মহকুমা পুলিশ কর্মকর্তা গুপ্তেশ্বর ভোই সাংবাদিকদের বলেন, এএসআই গোপাল দাশ মন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান। সঙ্গে সঙ্গে গোপালকে আটক করেন স্থানীয়রা। পরে তাকে হেফাজতে নেয় পুলিশ।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষা ৩০ এপ্রিল

তবে হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, স্বাস্থ্যমন্ত্রী তার গাড়ি থেকে বেরিয়ে আসার পরপরই তাকে গুলি করা হয়।

উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অপরাধ শাখাকে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার: জয়নুল আবেদিন

বিএনপি ভাইস চেয়ারম্যান স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্...

সৌরভ-আশুতোষকে ২৪ ঘন্টার মধ্যে মুক্তির আলটিমেটাম ‘ককরোচ’দের

ভোটার তালিকা সংশোধনের একটি বিতর্কিত প্রক্রিয়াকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে...

তিন দিনে ৩০০ কোটি পেরোল রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের নতুন ছবি ‘জেলার ২’ মুক্তির...

সৌদির হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথিদের

সৌদি আরব ও ইয়েমেনের সীমান্তবর্তী এলাকায় সৌদি সামরিক বাহিনীর একটি অ্যাপাচি হেল...

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

ইয়েমেনের সরকারি বাহিনীর ১৫৯ সেনাকে মুক্তি দিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা