আন্তর্জাতিক

নারী গভর্নর পাচ্ছে নিউইয়র্ক

আন্তর্জাতিক ডেস্ক : ৩৩৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নারী গভর্নর পাচ্ছে নিউইয়র্ক। ৫৭তম গভর্নর হিসেবে অঙ্গরাজ্যটির দায়িত্ব পালন করবেন লে. গভর্নর ক্যাথি হোচুল। আগামী ২৪ আগস্ট দায়িত্ব নেবেন তিনি।

বিচক্ষণতার সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করায় যুক্তরাষ্ট্রের সেরা ৫০ গভর্নরের মধ্যে একজন ছিলেন অ্যান্ড্রু কুয়োমো। তবে যৌন কেলেঙ্কারির অভিযোগে তাকে নিয়ে সৃষ্টি হয় আলোচনার ঝড়। যদিও বিষয়টি তিনি অস্বীকার করে আসছিলেন।

যৌন কেলেঙ্কারির দায়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর (ডেমোক্র্যাট) অ্যান্ড্রু কুয়োমো (৬৩) পদত্যাগ করেছেন। তার জায়গায় নতুন গভর্নর হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে. গভর্নর ক্যাথি হোচুল।

প্রায় ২০০ জনের সাক্ষ্য গ্রহণের পর গত সপ্তাহে কুয়োমোর বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন স্টেটের অ্যাটর্নি জেনারেল (ডেমোক্র্যাট) লেটিশা জেমস। এরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার (১০ আগস্ট) কুয়োমো পদত্যাগের সিদ্ধান্ত জানান।

নতুন গভর্নর ক্যাথি গণমাধ্যমে বলেছেন, আমি প্রশাসন পরিচালনায় সক্ষম। জনগণের সার্বিক কল্যাণ এবং এই অঙ্গরাজ্যের উন্নয়নে চলমান সব ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। কুয়োমোর পদত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নিউইয়র্কের অধিবাসীদের স্বার্থে এটি সঠিক সিদ্ধান্ত।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা