আন্তর্জাতিক

নদীতে ছুঁড়ে ফেলা হচ্ছে করোনায় মৃতদের দেহ!

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের কারনে কয়েক সপ্তাহ আগে বিশ্বজুড়ে গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছিল ভারত। এর নেপথ্যে ছিল দেশটিতে করোনাভাইরাসে মৃতদের নদীতে ভাসিয়ে দেওয়া এবং গঙ্গার ধারে শত শত লাশ পুঁতে ফেলার ঘটনা।

এবার দেশটির উত্তরপ্রদেশের একটি নদীতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মরদেহ ছুঁড়ে ফেলার একটি রোমহর্ষক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রোববার (৩০মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এনডিটিভি বলছে, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মরদেহ নদীতে না ফেলতে কয়েকটি উত্তরাঞ্চলীয় প্রদেশকে নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

রাজ্যগুলোর কাছে লেখা এক চিঠিতে কেন্দ্রীয় সরকার নদীতে লাশ ছুঁড়ে ফেলার চর্চা রোধে নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে টহল বৃদ্ধির আহ্বানও জানিয়েছে। সচেতনতার অভাব ও সৎকারের অর্থের জোগানে ব্যর্থ হয়ে করোনায় মৃত স্বজনদের লাশ নদীতে ফেলতে বাধ্য হচ্ছেন অনেক ভারতীয়।

সর্বশেষ উত্তরপ্রদেশে করোনায় আক্রান্ত রোগীর মরদেহ নদীতে ছুঁড়ে ফেলার যে দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে তা গত ২৮ মে প্রদেশের বলরামপুর জেলায় ধারণ করা হয়। ওইদিন দুই ব্যক্তিকে রাপ্তি নদীর ওপর নির্মিত একটি সেতু থেকে একজনের লাশ নদীতে ছুঁড়ে ফেলতে দেখা যায়। ওই দুই ব্যক্তির একজন ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই) পরিহিত ছিলেন।

চলতি মাসের শুরুর দিকে ভারতের উত্তরপ্রদেশ এবং বিহারে গঙ্গার ধারে শত শত লাশ ভেসে আসে। শুধুমাত্র বুক্সার জেলাতেই গঙ্গার তীরবর্তী অঞ্চল থেকে ৭১ জনের মরদেহ উদ্ধার করা হয়; যাদের সবাই করোনায় মারা গেছেন।

পরবর্তীতে বলরামপুর জেলার প্রধান মেডিক্যাল কর্মকর্তা নদীতে ছুঁড়ে ফেলা ব্যক্তি করোনায় মারা গেছেন বলে নিশ্চিত করেছেন। স্বজনরাই লাশটি নদীতে ফেলার চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন তিনি। ওই দুই ব্যক্তির হাতে যারা কোভিড আক্রান্ত রোগীর মরদেহ তুলে দিয়েছেন, সেই স্বজনদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া গঙ্গার বালুর চরে আরও হাজার হাজার লাশ পুঁতে রাখতে দেখা যায়। এসব লাশের হাত-পা মাটির ওপরে বেরিয়ে আসায় গঙ্গার তীর ঘেঁষে কুকুর, শেয়াল, চিল ও শকুনের উৎপাতও বেড়ে যায়।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে উৎপত্তি হওয়া করোনাভাইরাসে এখন পর্যন্ত ভারতে ৩ লাখ ২৫ হাজার ৯৭২ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ২ কোটি ৭৮ লাখ ৯৪ হাজার ৮০০ জন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা