আন্তর্জাতিক

গোপনে সব যুদ্ধবিমান সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়াম থেকে কোন পূর্ব ঘোষণা ছাড়াই এবং কোনও কারণ না জানিয়ে গোপনে সব যুদ্ধবিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

রুশ বার্তা সংস্থা স্পুৎনিকের বরাত দিয়ে পার্স টুডে এ সংবাদটি প্রকাশ করেছে।

পার্স টুডের ওই প্রতিবেদনে বলা হয়, দু’দিন আগে মার্কিন বিমান বাহিনী গুয়াম দ্বীপ থেকে পাঁচটি বি-৫২ বিমান সরিয়ে নেয়। এর মাধ্যমে গুয়ামে আমেরিকার এই কৌশলগত যুদ্ধবিমানের ১৬ বছরের উপস্থিতির অবসান হলো।

বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, এখন পর্যন্ত গুয়ামে বি-৫২’র স্থলে অন্য কোনো যুদ্ধবিমান যুক্তরাষ্ট্র পাঠায়নি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগন এখন পর্যন্ত গুয়াম থেকে বি-৫২ বিমান প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারেও কোনো ব্যাখ্যা দেয়নি।

মার্কিন সরকার ২০০৪ সালে গুয়াম দ্বীপে নিরবচ্ছিন্নভাবে যুদ্ধবিমান মোতায়েন রাখার পরিকল্পনা ‘সি.বি.পি’ ঘোষণা করে। কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে ওই পরিকল্পনা হাতে নিয়েছিল ওয়াশিংটন।

ওই ঘটনার পর এই প্রথম গুয়াম দ্বীপ মার্কিন যুদ্ধ বিমান শূন্য অবস্থায় পড়ে রইল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় প্রতিরক্ষা নীতি বাস্তবায়নের অংশ হিসেবে গুয়াম থেকে বি-৫২ বোমারু বিমান প্রত্যাহার করা হয়েছে বলে নিজস্ব সূত্রের বরাত দিয়ে স্পুৎনিক জানিয়েছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা