আন্তর্জাতিক

আকস্মিক বন্যায় ইরানে ১২ জনের প্রাণহানি 

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে এক প্রকার নাজেহাল ইরান। এর মধ্যে মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে দেশটিতে আকস্মিক বন্যায় অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন ১৭ জন।

দেশটির হাসপাতাল সূত্র এ তথ্য জানিয়েছে। দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বন্যা দুর্গত প্রদেশগুলোর উদ্ধার ও ত্রাণ সংস্থাগুলোকে পূর্ণ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

সোমবার ইরানের জরুরী মেডিক্যাল সেবার মুখপাত্র বলেন, ভারি বৃষ্টিপাতের ফলে কয়েক প্রদেশে হঠাৎ বন্যা দেখা দিয়েছে। বন্যায় ১২ জনের প্রাণহানি ঘটেছে উল্লেখ করেন তিনি।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়, ভারি বৃষ্টিপাতে ইরানের ১৯ টি প্রদেশে বন্যা দেখা দিয়েছে। এসব প্রদেশের মধ্যে রয়েছে পূর্ব আজারবাইজান, বুশেহর, চাহারমাহাল-বাখতিয়ারি, দক্ষিণ খোরাসান, খোরাসান রাজাভি, উত্তর খোরাসান, খুজিস্তান, সেমনান, সিস্তান-বালুচিস্তান, ফার্স, কাজভিন, কোম, কেরমান, কুহকিলুয়েহ-বুয়েরআহমান, গুলিস্তান, গিলান, মাজান্দারান, মধ্যপ্রদেশ ও হরমুজগান।

ইরানের রেডক্রিসেন্ট সোসাইসির ত্রাণ ও উদ্ধার কমিটির প্রধান কর্মকর্তা মুর্তজা সালিমি জানিয়েছেন, তার কর্মীরা বন্যা দুর্গত ১৯টি প্রদেশে ব্যাপক উদ্ধার তৎপরতা শুরু করেছে।

তিনি জানান, এরইমধ্যে সারাদেশের ৬১টি শহর ও গ্রাম এবং ৯টি পাহাড়ি এলাকায় ১০০টি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

এদিকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ হাজারের বেশি। সেইসঙ্গে মারা গেছে ১ হাজার ৯৩৪ জন।

তবে বিভিন্ন সূত্র দাবি করেছে, দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা সরকারের দেওয়া তথ্যের থেকেও কয়েক গুণ বেশি রয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা