সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

বৈরুতে বিমান হামলা, নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এবং এতে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: হাজার বছরে একবার হলো এমন বৃষ্টিপাত

শুক্রবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির সাংবাদিকরা দেশটির রাজধানীর ছোট শিয়া এলাকা বাচৌরাতে হামলার স্থান থেকে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। পরে ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চালাতে দেখা গেছে। পরে অ্যাম্বুলেন্সগুলোতে করে অনেক আহত ব্যক্তিকে আমেরিকান ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মিডিয়া রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইসরায়েলের এই হামলার স্পষ্ট লক্ষ্য ছিল ওয়াফিক সাফা। তিনি নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর শ্যালক এবং শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীর একজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা। তবে হিজবুল্লাহর মিডিয়া অফিস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

আরও পড়ুন: সাহিত্যে নোবেল পেলেন হান কাংক

হামলার বিষয়ে আগে থেকে কোনো সতর্কতা ছিল না এবং ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ) এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এ নিয়ে ৩য় বারের মতো ইসরায়েল বৈরুতের দক্ষিণ শহরতলির দাহিয়েহ এলাকার বাইরে বিমান হামলা চালাল। এছাড়া দাহিয়েহ এলাকায় সম্প্রতি ইসরায়েল বারবার আঘাত করেছে এবং হিজবুল্লাহ কমান্ডারদের হত্যা করেছে ও অস্ত্রের ভাণ্ডার ধ্বংস করেছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা