সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বাঁধ ভেঙে বন্যা

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ বোরনোতে একটি জলবিদ্যুৎকেন্দ্রের বাঁধ ভেঙে পড়ায় ব্যাপক বন্যা শুরু হয়েছে প্রদেশটির বিভিন্ন এলাকায়।

আরও পড়ুন: ভিয়েতনামে বন্যা-ভূমিধস, নিহত ১৯৭

কর্মকর্তারা জানিয়েছেন, প্রাদেশিক রাজধানী মাইদুগুরিসহ বিভিন্ন শহর এবং গ্রামের পর গ্রাম বন্যার পানিতে ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল পরিমাণ জমির ফসল এবং হাজার হাজার বাড়িঘর। গত দুই দশকের মধ্যে সেখানে এত ভয়াবহ বন্যা দেখা যায়নি।

আলজাজিরার নাইজেরিয়া প্রতিনিধি আহমেদ ইদ্রিস জানিয়েছেন, দেশটির ভাইস প্রেসিডেন্ট কাশিক শেত্তিমা মঙ্গলবার বিকেলের কয়েকটি বন্যা উপদ্রুত এলাকা পরিদর্শনে এসেছিলেন এবং বন্যা উপদ্রুতদের খাবার, আশ্রয় ও ওষুধ বিতরণ করা হবে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার সেই প্রতিশ্রুতি অনুযায়ী বুধবার কিছু ত্রাণসামগ্রী এসেছে, কিন্তু প্রয়োজনের তুলনা তা নিতান্তই অপ্রতুল।

আরও পড়ুন: গাজায় স্কুলে হামলায় নিহত ১৮

প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন সময়ে নাইজেরিয়ার বিভিন্ন প্রদেশে বন্যা হয়েছে। এসব বন্যায় সম্মিলিত প্রাণহানির হার ২৩০ জন ছাড়িয়ে গেছে বলে আলজাজিরাকে জানিয়েছেন নাইজেরিয়ার দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা।

সরকারি তথ্যমতে, গত আগস্টে শেষ দিকে নাইজেরিয়ার তিন প্রদেশ জিগাওয়া, আদামাওয়া এবং তারাবাতে যে বন্যা হয়েছিল, তাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৯ জন। সূত্র : আলজাজিরা

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা