সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

উরুগুয়েতে অগ্নিকাণ্ডে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : উরুগুয়েতে একটি নার্সিং হোমে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন নিহত হয়েছে।

আরও পড়ুন : জবাবের অপেক্ষায় হামাস

সোমবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

সরকারি বিবৃতিতে বলা হয়, দক্ষিণ আমেরিকার দেশটির পূর্বাঞ্চলের ট্রেইন্টা ওয়াই ট্রেস শহরের ছয়-কক্ষ বিশিষ্ট ভবনটিতে আগুন লেগে সেখানকার ১০ জন প্রবীণ বাসিন্দার মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৮ জন নারী ও ২ জন পুরুষ।

আরও পড়ুন : শিক্ষার্থীর ছুরি হামলায় শিক্ষক নিহত

এএফপি জানায়, অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নার্সিং হোমে প্রধান প্রবেশদ্বারটি বন্ধ দেখতে পান বলেও বিবৃতিতে বলা হয়েছে। ভেতরে প্রবেশ করার পরে তারা বসার ঘরে আগুন দেখতে পান এবং এসময় পুরো নার্সিং হোমজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, আগুন ছড়িয়ে পড়ার পর ২০ বছর বয়সী তত্ত্বাবধায়ক গ্যারেজ দিয়ে নিরাপদে বের হয়ে যেতে পেরেছিলেন। বাসিন্দাদের মধ্যে সাতজন ধোঁয়ায় নিঃশ্বাস আটকে ঘটনাস্থলেই মারা যান, অন্য তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তারা কেউই বাঁচেননি।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ৪

এর আগে উরুগুয়ের পূর্বাঞ্চলীয় মেলো শহরে বয়স্ক এবং মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের আরেকটি নার্সিং হোমে আগুন লাগার ঘটনা ঘটে। সেই ঘটনার মাত্র দশ দিন পরই আবার এই আগুনের ঘটনা ঘটল।

প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ের মোট জনসংখ্যা ৩৪ লাখ। আর তাদের মধ্যে ১৬ শতাংশের বয়স ৬৫ বছরের বেশি, আর এই অনুপাত ক্রমেই বাড়ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

নরসিংদিতে আলোচনা সভা ও গুনী শিক্ষকদেরকে ক্রেষ্ট প্রদান

‘শিক্ষকের মর্যাদা ও অধিকার, শিক্ষার মানোন্নয়...

টেকনাফ সীমান্তে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ পূর্বশত্রুতা ও আধি...

তুরস্কের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্ব বাংলাদেশের

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আ...

আবেদন করেও জামিন পেলেন না খলনায়ক ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল চরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা