বিশেষ বিসিএসে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ!
স্বাস্থ্য

আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ!

বিশেষ প্রতিবেদক:

দেশে ক্রমবর্ধমান মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশেষ বিসিএসের মাধ্যমে জরুরি ভিত্তিতে আরো দুই হাজার চিকিৎসক নিয়োগ দেবে বলে জানিয়েছে সরকার।

এ বিষয়ে এরইমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
বুধবার (৮ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।

দ্রুত এ নিয়োগের ব্যবস্থা করতে সরকারি কর্মকমিশনকে এক চিঠির মাধ্যমে (পিএসসি) প্রয়োজনীয় নির্দেশনাও দেয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো স্বাস্থ্যসেবা বিভাগের ওই চিঠিতে বলা হয়, করোনাভাইরাস মোকাবিলায় দেশের সরকারি হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি বসুন্ধরা কনভেনশন সেন্টার ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি মার্কেটকে আইসোলেশন সেন্টারে রূপান্তর করা হয়েছে।

সারাদেশে এ রোগের চিকিৎসা প্রদাণ করতে পারে এমন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি ক্লিনিককে একটি ম্যাপিং করা হচ্ছে। এসব হাসপাতালে স্বাভাবিকভাবেই প্রচুর চিকিৎসক ও নার্স প্রয়োজন হবে।

কিন্তু দেশের চিকিৎসক শংকটে করোনাভাইরাসের মোকাবিলা করা সম্ভব নয়। এ প্রেক্ষাপটে করোনাভাইরাসের চিকিৎসা দিতে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগ দেয়া প্রয়োজন।

চিঠিতে আরো বলা হয়, এ বিষয়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ সংক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের একটি প্রস্তাবে এরইমধ্যে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। এসব চিকিৎসক নিয়োগ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন পরে নিলেও হবে। নিয়োগপ্রাপ্তদের করোনা চিকিৎসা হয় এমন হাসপাতালে পদায়ন করা হবে। পরে যেসব সরকারি হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে সেখানে পদায়ন করা হবে।

সবশেষ মে মাসে ২ হাজার চিকিৎসক নিয়োগ দেয় সরকার। ওই মাসের ১২ তারিখ থেকে ওই চিকিৎসকেরা দেশের বিভিন্ন স্থানে যোগ দেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা