ফাইল ফটো
স্বাস্থ্য

চট্টগ্রামে করোনায় নতুন মৃত্যু ৩

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে করোনাভাইরাসে নতুন করে তিনজন মারা গেছেন। এ সময় করোনায় ২৬ জন আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে জেলা সিভিল সার্জন কার্যালয় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ১০টি ল্যাবে এক হাজার ২৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৬ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ২২ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২ দশমিক ০২ শতাংশ।

উপজেলাগুলোর মধ্যে বোয়ালখালীতে ২, ফটিকছড়িতে ও মিরসরাইয়ে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিন লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, আনোয়ারা, পটিয়া, চন্দনাইশ, রাঙ্গুনিয়া, রাউজান, সীতাকুণ্ড, হাটহাজারী ও সন্দ্বীপ উপজেলায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি।

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ১ হাজার ৫১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে নগরীর বাসিন্দা ৭৩ হাজার ৫৪০ জন। বাকি ২৭ হাজার ৯৭৬ জন বিভিন্ন উপজেলার।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা