মৃত্যু
স্বাস্থ্য

কুষ্টিয়ায় উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে এক জন এবং উপসর্গ নিয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো: মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মৃত্যুর পাশাপাশি রোগী ভর্তির চাপ আগের মতই আছে। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত জন রোগী হাসপাতালে ৪৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ২২ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ২৬ জন।

এদিকে, কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ২২১টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৭১ ভাগ। এ পর্যন্ত কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩৭৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৭৬ জন। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭৬২ জন।

নতুন করে শনাক্ত ৬ জনের মধ্যে কুষ্টিয়া সদরে ২ জন, কুমারখালী উপজেলায় ১ জন ও মিরপুর উপজেলায় ৩ জন। বর্তমানে কুষ্টিয়া জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৩৭ জন। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ২০০ জন। আর হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৩৭ জন।

সাননিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংস্কৃতিক আগ্...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও অ...

১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে ২০১০ সালের একটি পুরোনো মামলায় জামিন...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা