মৃত্যু
স্বাস্থ্য

চট্টগ্রামে মৃত্যু ২, শনাক্ত ৫৪

নিজস্ব প্রতিবেদক:গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১২৮৬ জনে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ৫৪ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ এক হাজার ৪৯০ জনে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৬৫০ জনের নমুনা পরীক্ষায় ৫৪ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার তিন দশমিক ২৭ শতাংশ। শনাক্তদের মধ্যে নগরের ৩৩ জন ও উপজেলার ২১ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে নয়জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে চারজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে নয়জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে দুইজন ও শেভরণ হাসপাতাল ল্যাবে তিনজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সাননিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

মিরপুরে অপরাধের থাবা, আতঙ্কে জনজীবন

রাজধানীর অপরাধপ্রবণ এলাকার তালিকায় দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আদাবরের নাম থা...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা